৫ মে ২০২৬

নরসিংদীতে মাদক ব্যবসার টাকা ভাগাভাগি নিয়ে খুন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
নরসিংদীতে মাদক ব্যবসার টাকা ভাগাভাগি নিয়ে খুন
নরসিংদী প্রতিনিধি : নরসিংদীতে মাদক ব্যবসার টাকা ভাগাভাগি নিয়ে প্রতিপক্ষের এলোপাথাড়ি ধারালো অস্ত্রের আঘাতে ইসলাম মিয়া (৫৫) নামে এক ব্যক্তি খুন হয়েছে। নরসিংদী শহরের বকুলতলাস্থ হোসেন মার্কেটের সামনে বৃহস্পতিবার সন্ধ্যায় প্রকাশ্যে এ খুনের ঘটনা ঘটে। জানা গেছে, ঐ মহল্লার মাদক ব্যবসায়ী সনেট (২৫) ও তার মা’র সাথে মাদক ব্যবসার টাকা ভাগাভাগি নিয়ে একই মহল্লার ইসলাম মিয়ার ঝগড়া হয়। এরই জের হিসেবে সন্ধ্যা পৌনে ছয়টায় সনেট ও তার সঙ্গীয় মাদক ব্যবসায়ীরা ইসলাম মিয়াকে এলোপাথাড়ি কুপিয়ে মারাত্মক ভাবে জখম করে। পরে তার আর্তচিৎকারে আশেপাশের লোকজন এলে সনেট ও তার সঙ্গীয় মাদক ব্যবসায়ীরা দৌড়ে পালিয়ে যায়। খবর পেয়ে স্বজনরা আহত ইসলাম মিয়াকে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করে। পরে তার অবস্থার অবনতি ঘটলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। গুরুতর আহত ইসলামকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে ঢাকা সিলেট মহাসড়কের সাহেপ্রতাপ নামক স্থানে অধিক রক্তক্ষরণে সে মারা যায়। নিহত ইসলাম শহরের বকুলতলাস্থ হারত আলীর পুত্র বলে জানা গেছে। বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি