৫ মে ২০২৬

নরসিংদীতে কাভার্ডভ্যান-লেগুনা সংঘর্ষে নিহত ৫

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
নরসিংদীতে কাভার্ডভ্যান-লেগুনা সংঘর্ষে নিহত ৫
নরসিংদী প্রতিনিধি : নরসিংদীর পাঁচদোনায় কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এক লেগুনার চালকসহ ৫ যাত্রী নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন লেগুনার আরও ৬ যাত্রী। শুক্রবার ১৬ জুলাই দুপুরে নরসিংদীর পাঁচদোনার ঘোড়াশাল-টঙ্গীর আঞ্চলিক সড়কের পাঁচদোনার চাকশাল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায় লেগুনায় ১০/১২ জন ঘোড়াশাল থেকে পাঁচদোনার দিকে যাচ্ছিলো। এসময় বিপরিত দিক থেকে আসা ঘোড়াশালগামী কাভার্ডভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হয়। নরসিংদী সদর হাসপাতালে নেয়ার পর চিকিৎসাধিন অবস্থায় আরোও তিন জনের মৃত্যু হয়েছে। তারা হলেন, নিহতরা হলেন- সুনামগঞ্জ জেলার বাংলাবাজার দেওয়ানগঞ্জ গ্রামের সাইফুল ইসলামের ছেলে আলামিন (১০), বেলাবো উপজেলার বটেশ্বর গ্রামের হাফিজুল ইসলাম (৪৬) ও গাজীপুর জেলার কালিগঞ্জ উপজেলার মোজাফর হোসেনের ছেলে চাঁন মিয়া (৬০) ও অজ্ঞাত আরোও ২ জন। নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) ইনামুল হক সাগর জানান, দুর্ঘটনায় এক শিশুসহ লেগুনার ৫ জন নিহত হয়েছে। আরো অন্তত ৬ আহতের খবর পাওয়া গেছে। এই ঘটনায় ঘাতক ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে। নিহতদের মরদেহ নরসিংদী সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি