৪ মে ২০২৬

নরসিংদীতে ইউপি নির্বাচনে নৌকা মার্কার বিশাল শো-ডাউন অনুষ্ঠিত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
নরসিংদীতে ইউপি নির্বাচনে নৌকা মার্কার বিশাল শো-ডাউন অনুষ্ঠিত

নরসিংদী প্রতিনিধি : নরসিংদীর শিলমান্দীতে ইউপি: নির্বাচনে নৌকা মার্কার বিশাল শো-ডাউন অনুষ্ঠিত হয়েছে। ২২ নভেম্বর সোমবার বিকাল ৪টায় শিলমান্দী ধমুকেতু মাঠে অনুষ্ঠিত উঠান বৈঠকে সভাপতিত্ব করেন ইউপি : আওয়ামী লীগের সভাপতি নৌকা মার্কা'র প্রার্থী মোঃ গিয়াস উদ্দিন মাস্টার। নির্বাচনী বৈঠকটি জনসমাগম বৃদ্ধি পেয়ে এক পর্যায়ে বিশাল সমাবেশে পরিনীত হয়।

এসময় সভামঞ্চে প্রধান অতিথি হিসাবে উপস্হিত হন নরসিংদী ২ নির্বাচনী এলেকার সাবেক সাংসদ কামরুল আশরাফ খাঁন পোটন। এসময় আরো উপস্হিত হন নরসিংদী জেলা আ: লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিএম তালেব হোসেন, সাধারন সম্পাদক পীরজাদা মোহাম্মদ আলি, পলাশ উপজেলার সাবেক চেয়ারম্যান ফারুকুল ইসলাম ফারুক, নবনীর্বাচিত ঘোড়াশাল পৌর মেয়র আল্ মুজাহিদ তুষার ও নরসিংদীর সাবেক মেয়র কামরুজ্জামান কামরুল প্রমুখ।

এর আগে নির্বাচনী শো- ডাউন উপলক্ষে সহাস্রাধিক মোটরবাইক নিয়ে নৌকা মার্কার সমর্থনে বিশাল মিছিল বেড় করে শহরের বিভিন্ন রোড প্রদক্ষিন করেন কর্মীগণ। সন্ধ্যার পুর্বাহ্নে সমাবেশ স্থল নেতা কর্মীদের সমাগমে কানায় কানায় পূর্ণ হয়ে উঠে। নৌকা মার্কা নিয়ে প্রতিদ্বন্ধী প্রার্থী গিয়াস উদ্দিন মাস্টারের পক্ষে ভোট প্রার্থণায় এক অভুতপূর্ব গণজাগরণ সৃষ্টি হয় সভার এলেকায়।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি