৫ মে ২০২৬

নরসিংদীতে একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড ২৭৯ জন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
নরসিংদীতে একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড ২৭৯ জন
নরসিংদী প্রতিনিধি : নরসিংদীতে আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে করোনা সংক্রমণ যা নিয়ন্ত্রনের বাহিরে চলে যাচ্ছে জেলার করোনা পরিস্থিতি। গত ২৪ ঘন্টায় জেলায় করোনা আক্রান্ত হয়েছেন ২৭৯ জন। যা এ যাবৎ কালে জেলার সনাক্তের দিক দিয়ে সর্বোচ্চ। শনাক্তের বিবেচনায় গড় হার ৪৭%। বৃহস্পতিবার (২৯ জুলাই) সকালে এ তথ্য জানান, নরসিংদীর সিভিল সার্জন ডা. মো: নূরুল ইসলাম । এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের মোট সংখ্যা দাড়াল ৬ হাজার ৮৯২ জনে। সিভিল সার্জন জানান, গত ২৪ ঘন্টায় ৫৯১ জনের নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ৩০১ জনের অ্যান্টিজেন পরীক্ষায় ১৩৮ জনের করোনা শনাক্ত হয়। এছাড়া আরটিপিসিআর ল্যাবের পরীক্ষায় ২৯০ জনের নমুনা পরীক্ষায় ১৪১ জন শনাক্ত হয়। নমুনার সংখ্যা বিবেচনায় শনাক্তের গড় হার ৪৭ শতাংশ। শনাক্তদের মধ্যে সদর উপজেলায় ১৩২ জন, রায়পুরায় ১৭ জন, বেলাবতে ৪৩ জন, মনোহরদীতে ৫জন, শিবপুরে ৩৩ জন ও পলাশে ৪৯ জন। এ পর্যন্ত শনাক্তদের মধ্যে সদর উপজেলায় ৩৯০৪ জন, শিবপুরে ৭৪০ জন, পলাশে ১১০৭ জন, মনোহরদীতে ৩৫৬ জন, বেলাবতে ৪১৬ জন ও রায়পুরাতে ৩৬৯ জন। নরসিংদী জেলা থেকে এ পর্যন্ত ৩৬ হাজার ৭৬১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। বর্তমানে করোনা ০৫ ও শিবপুরে ০৯ জন। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি