৪ মে ২০২৬

নরসিংদীতে আ.লীগের সম্প্রীতি সমাবেশ ও শান্তির শোভাযাত্রা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
নরসিংদীতে আ.লীগের সম্প্রীতি সমাবেশ ও শান্তির শোভাযাত্রা
নরসিংদী প্রতিনিধি: কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে নরসিংদীতে সম্প্রীতি সমাবেশ ও শান্তির শোভাযাত্রা করেছে জেলা ও শহর আওয়ামী লীগ। মঙ্গলবার ১৯ অক্টোবর বিকালে নরসিংদী জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি জেলা আওয়ামীলীগ কার্যালয় থেকে শুরু করে শহরের গোলাপ চত্বর, বড় বাজার ও নরসিংদী স্বাধানীতা চত্বরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুণরায় জেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে সম্প্রীতির সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন, নরসিংদী জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি জি এম তালেব হোসেন, শহর আওয়ামীলীগের সভাপতি ও সাবেক মেয়র মোঃ কামরুজ্জামান কামরুল, শহর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আমজাদ হোসেন বাচ্চু, সদর থানা আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক আব্দুল বারেক, পবিত্র রঞ্জন দাস মহাদেব সহ সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় বক্তারা বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি দেশ বাংলাদেশ। এদেশে একটি চক্র সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করতে দেশের বিভিন্ন স্থানে মন্দির ও পূজামণ্ডপে হামলা, হত্যা, অগ্নিসংযোগ দিয়েছেন এবং দেশে অশান্তি সৃষ্টি করছে। আওয়ামীলীগ এসব ষড়যন্ত্রকারী, খুনি ও অশান্তি সৃষ্টিকারীদের বিরুদ্ধে প্রতিটি জায়গায় অবস্থান নিবে। শোভাযাত্রায় আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি