৫ মে ২০২৬

নরসিংদীর সড়কে দুই নারী নিহত, বাসে আগুন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
নরসিংদীর সড়কে দুই নারী নিহত, বাসে আগুন
নরসিংদী প্রতিনিধি : নরসিংদীতে যাত্রীবাহী বাসচাপায় দুই নারী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন তানজিনা আক্তার নামে আরও এক কিশোরী। এ ঘটনায় বাসটিতে আগুন ধরিয়ে দেয় বিক্ষিপ্ত জনতা। এতে কাজী পরিবহনের বাসটি সম্পূর্ণ পুড়ে যায়। মঙ্গলবার ১৭ আগস্ট বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুর উপজেলার সৃষ্টিঘর নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- শিবপুর উপজেলার শ্রীফুলিয়া এলাকার কিতাব আলীর স্ত্রী রোকেয়া বেগম (৫৫) ও সৃষ্টিগড় এলাকার আয়েস আলীর স্ত্রী আনোয়ারা বেগম (৬৫)। আহত তানজিনা রোকেয়া বেগমের নাতনী। বিষয়টি নিশ্চিত করেছেন ইটাখোলা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ নূর হায়দার তালুকদার। পুলিশ ও স্থানীয়রা জানান, সড়ক পার হওয়ার জন্য দুই নারী ও এক কিশোরী সড়কের পাশে দাঁড়ানো ছিলেন। এ সময় সিলেট থেকে ঢাকাগামী কাজী পরিবহনের একটি যাত্রীবাহী বাস বেপরোয়া গতিতে এসে রং সাইডে গিয়ে তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুই নারী নিহত হন। গুরুতর আহত অবস্থায় কিশোরী তানজিনাকে হাসপাতালে পাঠানো হয়েছে। ইটাখোলা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ নূর হায়দার তালুকদার জানান, সড়ক দুর্ঘটনায় দুই নারী নিহতের ঘটনায় বিক্ষিপ্ত জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে বাসের আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে বাসের ভেতরের অংশ পুড়ে যায়। তিনি আরও জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে। সেই সঙ্গে বাসটি জব্দ করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে মরদেহ দুটি হস্তান্তর করা হবে। বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি