৪ মে ২০২৬

নরসিংদীর শিবপুরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
নরসিংদীর শিবপুরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত
নরসিংদী প্রতিনিধি : নরসিংদীতে শিবপুর পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের আয়োজনে ২০২১ সালের এসএসসি ও এসএসসি ভোকেশনাল পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে রাখেন নরসিংদীর শিবপুর আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এবং শিবপুর পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব জহিরুল হক ভূইয়া মোহন। ১০ নভেম্বর বুধবার সকালে বিদ্যালয় মাঠে শিবপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ কাবিরুল ইসলাম খানের সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর উদ্দিন মোহাম্মদ আলমগীর, সহকারী শিক্ষক আমজাদ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আজিজুর রহমান খান ভুলু মাষ্টার প্রমুখ। মানবপত্র পাঠ করেন বিদায়ী ছাত্রী শায়িরা সাদাব ইউসা। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, সাংগঠনিক সম্পাদক বাবু বিপ্লব চক্রবর্তী, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক খানসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা অভিভাবক ও শিক্ষার্থীরা। সবার শেষে শিক্ষার্থীদের আসন্ন এসএসসি পরীক্ষায় ভালো ফল ও সুস্বাস্থ্য কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি