৫ মে ২০২৬

নরসিংদীর শিবপুরে বাল্য বিবাহ বন্ধ করলেন ইউএনও

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
নরসিংদীর শিবপুরে বাল্য বিবাহ বন্ধ করলেন  ইউএনও
নরসিংদী প্রতিনিধি : নরসিংদীর শিবপুর উপজেলার চক্রধা ইউনিয়নের নিনগাঁও গ্রামের পশ্চিম পাড়ায় বাল্য বিবাহ বন্ধ করলেন শিবপুর উপজেলা নির্বাহী অফিসার ইউএনও কাবিরুল ইসলাম খান। রবিবার ১৩ জুন স্থানীয় সাংবাদিকদের মাধ্যমে খবর পেয়ে ইউএনও সরাসরি ছুঁটে যান নিনগাঁও। বিয়ের আনুষ্ঠানিকতা চলাকালীন তিনি বিয়ে বাড়িতে উপস্থিত হয়ে কনের জন্ম নিবন্ধন, প্রাতিষ্ঠানিক সার্টিফিকেট ও টিকা কার্ড তদন্ত করে নিশ্চিত করেন মেয়টি অপ্রাপ্ত বয়স্ক। আইনকে অবহেলা করায় মেয়ের মা বাবা কে ইউএনওর গাড়ি করে শিবপুর উপজেলা কার্যালয়ে নিয়ে আসা হয়।পরে কনে ও বর সহ উভয় পরিবারের অভিভাবককে কার্যালয়ে ডেকে আনা হয়।পরবর্তীতে নির্দিষ্ট কিছু শর্তসাপেক্ষে মুসলেকার মাধ্যমে তাদেরকে ছেড়ে দেওয়া হয়। এর মধ্যে উল্লেখযোগ্য শর্ত হলো মেয়ের ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত ছেলে মেয়ে দুজনকে আলাদা থাকতে হবে।নির্ভরযোগ্য সূত্রে জানাযায়,শিবপুর উপজেলার চক্রধা ইউনিয়নের নিনগাঁও গ্রামের পশ্চিম পাড়া নিবাসী নাসির উদ্দিনের ৮ ম শ্রেনী পড়ুয়া মেয়েকে দোপাথর গ্রামের মো: নাছির মীরের ছেলে মো: নাইম মীরের সাথে রবিবার ১৩ জুন বিয়ের দিন ধার্য্য করেন। এলাকার গণ্যমান্য ব্যক্তিদের পরামর্শকে উপেক্ষা করে নাসির তার অপ্রাপ্ত বয়স্ক মেয়ের বিয়ে দিচ্ছিলেন।ইউএনও কাবিরুল ইসলাম খানের এমন পদক্ষেপে এলাকার জনগণ তাঁর প্রশংসা করেন। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি