৪ মে ২০২৬

নরসিংদীর পলাশে ট্রলি চাপায় শিশুর মৃত্যু

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
নরসিংদীর পলাশে ট্রলি চাপায় শিশুর মৃত্যু
নরসিংদী প্রতিনিধি : নরসিংদীর পলাশ উপজেলায় ট্রলি চাপায় নদী আক্তার (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। ১০ অক্টোবর বুধবার সকালে উপজেলার ডাঙ্গা ইউনিয়নের কাজীরচর গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত নদী আক্তার কাজীচর গ্রামের মো: নবী হোসেনের মেয়ে। দুর্ঘটনার পর ঘাতক ট্রলিটি জব্দ করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেন পলাশ থানার ওসি মোহাম্মদ ইলিয়াছ। পুলিশ ও স্থানীয়রা জানায়, সকাল ১১ টার দিকে কাজীচর গ্রামে ঘাতক ট্রলিটি হামিদুল্লাহর বালুর আড়ত থেকে বালু নিয়ে যাওয়ার সময় সড়কের পাশে শিশুটিকে চাপা দেয়। পরে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিলে সেখানে কর্তব্যরত ডাক্তার শিশুটিকে মৃত ঘোষণা করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘাতক ট্রলিটিকে জব্দ করে। তবে দুর্ঘটনার পর ট্রলিচালক পালিয়ে যায়। এ বিষয়ে পলাশ থানার ওসি মোহাম্মদ ইলিয়াছ জানান, দুর্ঘনার পর ট্রলিচালক পালিয়ে যায়। ঘাতক ট্রলিটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবার থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি