৬ মে ২০২৬

নরসিংদীর ঘোড়াশালে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
নরসিংদীর ঘোড়াশালে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
নরসিংদী প্রতিনিধি : নরসিংদীর ঘোড়াশাল-পাঁচদোনা সড়কে ফজলুল হক মিঠু (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। নিহত ফজলুল হক মিঠু কুড়িগ্রাম জেলার বুরঙ্গমাড়ি এলাকার সমসের আলীর ছেলে। সে নরসিংদীতে থেকে মাসকো গ্রুপে চাকরী করতো। পুলিশ জানায়, আজ সকাল ৮ টার দিকে মোটরসাইকেল চালিয়ে ঘোড়াশাল-পাঁচদোনা সড়কের ভাগদী সিএন্ডবি নামক স্থানে আসার পর সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়। পুলিশ আরও জানান, দুর্ঘটনায় কবলিত দুমড়ে মুচরে যাওয়া মোটরসাইকেলটি আড়াআড়িভাবে সড়কের মাঝখানে থাকায় নিহত ফজলুল হক মিঠু গাজীপুর নাকি নরসিংদীর দিকে আসতেছিলেন সেটি স্পষ্ট বলা যাচ্ছে না। ধারণা করা হয় গাজীপুরের মাসকো গ্রুপের অফিসে যাওয়ার পথে কোন ভারি যানবাহনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক জহিরুল আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। রমজান মাসের সকাল থাকায় দোকানপাট বন্ধ ও রাস্তায় মানুষ কম ছিলো। এ জন্য কোন যানবাহন মোটরসাইকেলকে চাপা দিয়েছে তা কেউ বলতে পারছেনা। তবে ভারী কোন যানবাহনের ধারাই এ দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হয়। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি