৫ মে ২০২৬

নরসিংদীর আবাসিক হোটেল নিরালা থেকে এক নারীর মরদেহ উদ্ধার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
নরসিংদীর আবাসিক হোটেল নিরালা থেকে এক নারীর মরদেহ উদ্ধার

নরসিংদী প্রতিনিধি : নরসিংদী শহরের একটি আবাসিক হোটেল থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার ৩১ মে বিকেলে শহরের বাজির মোড়ের নিরালা আবাসিক হোটেলের নীচতলার একটি কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

হোটেলের রেজিস্ট্রার খাতা অনুযায়ী ওই নারীর নাম রেহেনা আক্তার (৩০)। তিনি নরসিংদী জেলার ডৌকাডি গ্রামের আবু তাহেরের মেয়ে।

নরসিংদী সদর মডেল থানা পুলিশ জানায়, রোববার সন্ধ্যায় ওই নারী নিরালা আবাসিক হোটেলে থাকার জন্য একটি রুম নিতে আসেন। তিনি হোটেলের ম্যানেজারকে গাজীপুর থেকে এসেছেন বলে জানান।

হোটেলে থাকার কারণ হিসেবে তিনি জানান যে রাত হওয়ার কারণে একা বাড়ি যেতে পারছেন না। হোটেলের ম্যানেজারকে তিনি কোনো পরিচয় পত্রও দিতে পারেননি।

তারপরও মানবিক কারণে তাকে হোটেলের নীচতলার একটি কক্ষ ভাড়া দেওয়া হয়। সোমবার দুপুর হয়ে গেলেও ওই নারী কক্ষ থেকে বের হচ্ছিলেন না। পরে হোটেলের কর্মীরা দরজার ফাঁকা দিয়ে জানালার সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার মরদেহ দেখতে পান। পরে পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ গিয়ে দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠায়।

নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) আতাউর রহমান বলেন, হোটেলের রেজিস্ট্রার খাতায় যে পরিচয় পাওয়া গেছে, তা সঠিক কিনা তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য হোটেলের ম্যানেজার নাদিম আহমেদকে থানায় আনা হয়েছে। ওই নারীর মৃত্যুর রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি