৫ মে ২০২৬

নরসিংদী করোনা হাসপাতালে বসুন্ধরা গ্রুপের অক্সিজেন সিলিন্ডার উপহার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
নরসিংদী করোনা হাসপাতালে বসুন্ধরা গ্রুপের অক্সিজেন সিলিন্ডার উপহার
নরসিংদী প্রতিনিধি: নরসিংদী ১০০ শয্যা কভিড ডেডিকেটেড হাসপাতালে (জেলা হাসপাতাল) ১০০ অক্সিজেন সিলিন্ডার উপহার দিয়েছে বসুন্ধরা গ্রুপ। আজ শনিবার বিকেল ৪টায় নরসিংদী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অক্সিজেন সিলিন্ডারগুলো হস্তান্তর করা হয়। হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান। এ সময় বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের নির্বাহী পরিচালক নাজমুল আলম ভূইয়া, ইস্ট ওয়েস্ট প্রপার্টি ডেভেলপমেন্ট (প্রা.) লিমিটিডের নির্বাহী পরিচালক (এস্টেট) ও প্রধান সমন্বয়কারী (সেলস অ্যান্ড ডেভেলপমেন্ট) মাহবুবুর রহমান তুহিন, মহাব্যবস্থাপক (নগর পরিকল্পনাবিদ) মোহাম্মদ মামুনুর রশীদ। এ ছাড়া সিভিল সার্জন ডা. মো. নুরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুশফিকুর রহমান, ১০০ শয্যা কভিড ডেডিকিটেড হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শীতল চৌধুরী প্রমুখ। বসুন্ধরা গ্রুপের পক্ষে মাহবুবুর রহমান বলেন, করোনা মহামারির শুরু থেকে সামাজিক দায়বদ্ধতা থেকে বসুন্ধরা গ্রুপ সরকারের পাশে থেকে করোনা নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় ইন্টারন্যাশনাল বসুন্ধরা কনভেনশন সেন্টারে ২ হাজার বেডের করোনা হাসপাতাল নির্মাণ করেছিল। এ ছাড়া সারা দেশে অব্যাহতভাবে স্বাস্থ্য সুরক্ষা ও খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম চলমান রয়েছে। ভবিষ্যতে তা অব্যাহত থাকবে। বর্তমানে করোনায় দেশের এ ক্রান্তিলগ্নে বসুন্ধরা গ্রুপ সারা দেশে অক্সিজেন সিলিন্ডার বিতরণ কার্যক্রম হাতে নিয়েছে। এরই ধারাবাহিকতায় আজকে নরসিংদী কভিড ডেডিকেটেড হাসপাতালের জন্য ১০০ অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর করা হচ্ছে। সিভিল সার্জন ডা. মো. নুরুল ইসলাম বসুন্ধরা গ্রুপের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, একমাস আগেও নরসিংদী জেলায় করোনা সংক্রমণের হার স্বাভাবিক ছিল। গত দুই সপ্তাহ ধরে খুব ভয়ানক আকার ধারণ করছে। এই মুহূর্তে করোনায় আক্রান্ত মুমূর্ষু রোগীদের জন্য সবচেয়ে জরুরি অক্সিজেন সরবরাহ। আজকে বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে ১০০ অক্সিজেন সিলিন্ডার বড় সহায়ক হিসেবে কাজ করবে। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান বলেন, বর্তমানে নরসিংদীর করোনা পরিস্থিতি খারাপ অবস্থায় পৌঁছে গেছে। প্রতিদিনই এখানে করোনা রোগীর সংখ্যা বাড়ছে। করোনা রোগীর জন্য সবচেয়ে বেশি প্রয়োজন অক্সিজেন। অক্সিজেন সংকটটাই সব জায়গায় আমরা দেখতে পাচ্ছি। আমাদের জেলায় যে সংখ্যক সিলিন্ডার রয়েছে, তা পর্যাপ্ত নয়। যত বেশি সিলিন্ডার আমরা সরবরাহ করতে পারব, তত বেশি করোনা রোগীকে আমরা বাঁচাতে পারব। এ মুহূর্তে বসুন্ধরা গ্রুপ আমাদের যতগুলো সিলিন্ডার দিচ্ছে সেটা আমরা কাজে লাগাতে পারব। বসুন্ধরা গ্রুপকে ধন্যবাদ জানাই আমাদের পাশে দাঁড়ানোর জন্য। এটা সারা দেশে অব্যাহত থাকবে বলে আশা রাখছি। বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি