৪ মে ২০২৬

নরসিংদী জেলা পিজিয়ন এসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
নরসিংদী জেলা পিজিয়ন এসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন
নরসিংদী প্রতিনিধি : নরসিংদী জেলা পিজিয়ন এসোসিয়েশনের কমিটি গঠন করা হয়েছে। শনিবার (৫ ফেব্রুয়ারি) নরসিংদী সার্কিট হাউজ সংলগ্ন অরবিট রেস্টুরেন্টে আলোচনা সভার মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে সর্বসম্মতিক্রমে পূর্ণাঙ্গ এই কমিটির তালিকা প্রকাশ করা হয় এতে মামুন উর রশিদ মামুন সভাপতি ও মো: সেলিম মিয়া কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। কমিটির প্রধান উপদেষ্টা সদর উপজেলার হাজীপুর ইউপি চেয়ারম্যান ইউসুফ খান পিন্টু ও উপদেষ্টা আবুল কাশেম শেখ। কমিটির অনান্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি মাহাবুব আলম,সহ-সভাপতি উত্তম কুমার নন্দী, কামরুল হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক নাজুক মাহমুদ, উজ্জল মিয়া, সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত কাউসার, কোষাধক্ষ্য মাজহারুল ইসলাম, প্রচার সম্পাদক কাউসার মিয়া সেতু, ক্রীড়া ও প্রমোদ সম্পাদক আবদুর রহিম,দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম প্রমুখ। জেলা পিজিয়ন এসোসিয়েশনের উপদেষ্টা হামিদ মোল্লার সভাপতিত্বে ও আবদুর রহিম মিয়ার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপদেষ্টা আবুল কাশেম শেখ। এ-সময় উপস্থিত ছিলেন পিজিয়ন এসোসিয়েশনের জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি