৮ মে ২০২৬

নোয়াখালীতে যাত্রী চাউনি নির্মাণের নামে খাল ভরাটের অভিযোগ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
নোয়াখালীতে যাত্রী চাউনি নির্মাণের নামে খাল ভরাটের অভিযোগ
নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী পৌরসভার সোনাপুরে খাল ভরাট করে যাত্রী চাউনি নির্মাণের প্রতিবাদে মানববন্ধন করেছে স্থানীয় ব্যবসায়ীরা। বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে সোনাপুর বাজারের ব্যবসায়ীরা সোনাপুর-প্রযুক্তি বিশ্ববিদ্যায়ল সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় ব্যবসায়ীরা জানান, ২০১৯ সালে খাল খননের কথা বলে সোনাপুর জিরো পয়েন্ট থেকে পূর্ব দক্ষিণ দিকে শতাধিক দোকান ভেঙ্গে দেয় জেলা প্রশাসন। বৃহত্তর স্বার্থে ব্যবসায়ীরা প্রশাসনের এমন উদ্যোগে সহযোগীতা করছে। কিন্তু এরপর থেকে খালি জায়গা নামে বেনামে বেদখল হতে থাকে। গত কয়েকদিন থেকে বালি ফেলে খাল ভরাট করে নোয়াখালী পৌরসভা যাত্রী চাউনি নির্মাণের কাজ করছে। ব্যবসায়ীদের অভিযোগ, যাত্রী চাউনি নির্মাণের নামে নোয়াখালী পৌরসভার সচিবসহ একটি অসাধু চক্র খালি জায়গা দখল করছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পুনর্বাসন না করে নতুন দখলদারিত্ব বন্ধ করার দাবি জানান তারা। মানববন্ধনে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বাদল, সোনাপুর কলেজ ছাত্র সংসদের জিএস আব্দুজ্জাহের হারুন, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী গিয়াস উদ্দিন মিহির ও ইফতেখার হোসেন ইফতু প্রমুখ। তবে, অভিযোগ অস্বীকার করে নোয়াখালী পৌরসভার সচিব মো.আলাউদ্দিন বলেন, ব্যাসায়ীদরে অভিযোগ সত্য নয়। সোনাপুর জিরো পয়েন্টে খাল পাড়ে, সড়কের পাশে জনস্বার্থে যাত্রী চাউনি নির্মাণ করছে পৌরসভা। [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি