৪ মে ২০২৬

নোয়াখালীতে রেল স্টেশন এলাকা থেকে ১৫ কেজি গাঁজা উদ্ধার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
নোয়াখালীতে রেল স্টেশন এলাকা থেকে ১৫ কেজি  গাঁজা উদ্ধার
নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীতে রেল স্টেশনের পাশ থেকে ১৫ কেজি গাঁজা উদ্ধার করেছে সুধারাম মডেল থানা পুলিশ। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ। মঙ্গলবার(১৭ মে) সকালের দিকে নোয়াখালীর সোনাপুর রেল স্টেশন সংলগ্ন রাস্তার উপর থেকে এ গাঁজা উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন নোয়াখালী জেলা পুলিশ সুপার মো.শহীদুল ইসলাম। স্থানীয়রা ও পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় ঢাকা থেকে ছেড়ে আসা উপকূল এক্সপ্রেস ট্রেনে লাকসাম থেকে বিপুল পরিমান গাঁজা উঠেছে এবং সোনাপুর রেল স্টেশনে নামানো হবে। এমন সংবাদের প্রেক্ষিতে পুলিশ সোনাপুর রেল স্টেশনের আশে পাশে চেক পোস্ট জোরদার করে এবং সোনাপুর রেল স্টেশন সংলগ্ন রাস্তার উপর ২ টি বড় ব্যাগ পড়ে থাকতে দেখে ব্যাগগুলো তল্লাশি করে ১৫টি নীল পলিথিনে ১ কেজি করে মোট ১৫ কেজি গাঁজা পাওয়া যায়। ধারণা করা হচ্ছে পুলিশের তৎপরতার কারনে মাদক কারবারিরা গাঁজা রেখে পালিয়ে যায়।   বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি