৬ মে ২০২৬

নোয়াখালীতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৫, ০৮:০৯ এএম
নোয়াখালীতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

 

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতা, দীর্ঘায়ু ও মঙ্গল কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলে উপজেলার চৌমুহনী হোয়াইট হাউজে এই দোয়া মাহাফিল অনুষ্ঠিত হয়। আম্বার গ্রুপের চেয়ারম্যান ও বিটিএমএর সভাপতি শওকত আজিজ রাসেল এ কর্মসূচির আয়োজন করে।

খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া মাহফিলে অংশ নেন বেগমগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক হুমায়ুন কবির, বেগমগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি মফিজুর রহমান দিপু, চৌমুহনী পৌরসভা বিএনপির যুগ্ম-আহ্বায়ক নিজাম উদ্দিন রুবেলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে মহান আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও জিয়া পরিবারের সদস্যদের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করেও দোয়া করা হয়।

অনুষ্ঠানে আম্বার গ্রুপের চেয়ারম্যান ও বিটিএমএর সভাপতি শওকত আজিজ রাসেল  বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্রের প্রতীক। তিনি দেশ এবং দেশের মানুষের কল্যাণে কাজ করেছেন। আজকে তিনি অসুস্থ। তার সুস্থতা দেশের সর্বস্তরের মানুষের প্রত্যাশা। আমি বিশ্বাস করি আল্লাহ রাব্বুল আলামিন তাকে শিগগিরই পরিপূর্ণ সুস্থতা দান করবেন এবং আবারও তিনি জনগণের মাঝে ফিরে আসবেন।


বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি