নোয়াখালীতে জামায়াত নেতা গ্রেফতার
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালীর বেগমগঞ্জে ৫মামলার আসামি এক জামায়াত নেতাকে গ্রফেতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত মো. হাফেজ আলাউদ্দিন নোয়াখালী জেলা জামায়াতের সাবেক ভারপ্রাপ্ত আমির এবং সেনবাগ উপজেলার দেবীসিংহপুর গ্রামের মৃত আজহারুল ইসলামের ছেলে।
রোববার (২১ আগস্ট) বিকেলে ৪টার দিকে উপজেলার চৌমুহনী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বড় হাজীপুর গোলাবাড়িয়া নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
এসব তথ্য নিশ্চিত করেন নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম। তিনি বলেন, রোববার বিকেল ৪টার দিকে জেলা বিশেষ শাখার পিএফ তালিকাভুক্ত নোয়াখালী জেলা জামায়াতের সাবেক আমির হাফেজ আলাউদ্দিনকে চৌমুহনী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বড় হাজীপুর গোলাবাড়িয়া নিজ বাসা থেকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে বেগমগঞ্জ ও সুধারাম থানার পাঁচটি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন অবস্থায় রয়েছে।
বিপি<> আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি