৪ মে ২০২৬

নোয়াখালীতে জাল ভোট দিতে গিয়ে ধরা খেলেন দুই সহকারী প্রিসাইডিং অফিসার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
নোয়াখালীতে জাল ভোট দিতে গিয়ে ধরা খেলেন দুই সহকারী প্রিসাইডিং অফিসার
সুলতানা মাসুমা,লক্ষ্মীপুর প্রতিনিধি: নোয়াখালীর হাতিয়ার চরঈশ্বর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের হাতিয়া মডেল পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রের দুই সহকারী প্রিসাইডিং অফিসারকে জাল ভোট দেওয়ার সময় আটক করেছে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.কামরুল হোসেন চৌধুরী । আটককৃতরা হলো, হরনি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক ও সহকারী প্রিজাইডিং কর্মকর্তা মো. মাহবুবুর রহমান এবং সহকারী প্রিজাইর্ডি কর্মকর্তা মো.বেলায়েত হোসেন। তিনি চৌমুহনী আরাফিয়া সিনিয়র আলিয়া মাদ্রাসার সহকারী মৌলভী। সোমবার (২০ সেপ্টেম্বর) দুপুর পৌনে ১টার দিকে উপজেলার চরঈশ্বর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের হাতিয়া মডেল পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দেওয়ার সময় তাদেরকে আটক করা হয়। স্থানীয় সূত্র জানান, সোমবার দুপুর পৌনে ১টার দিকে চরঈশ্বর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের হাতিয়া মডেল পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রের দুই সহকারী প্রিসাইডিং অফিসার ভোটারবিহীন অবস্থায় বিভিন্ন মার্কায় সীল মারছে। এ সময় সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.কামরুল হোসেন চৌধুরী দুই সহকারী প্রিজাইডিং কর্মকর্তাকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করে। হাতিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি আরও জানান, এ বিষয়ে নির্দেশনা চেয়ে নির্বাচন কমিশনের কাছে পাঠানো হয়েছে। তারা যে সিন্ধান্ত দিবে ওই অনুসারে আইনগত প্রদক্ষেপ নেওয়া হবে। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি