৪ মে ২০২৬

নোয়াখালীতে হেযবুত তওহীদের ‘মিট দ্যা প্রেস’

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
নোয়াখালীতে হেযবুত তওহীদের ‘মিট দ্যা প্রেস’
নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার পোরকরা গ্রামে হেযবুত তওহীদের ‘মিট দ্যা প্রেস’ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টায় হেযবুত তওহীদের এমাম হোসাইন মোহাম্মদ সেলিমের বাসভবনের কনফারেন্স হলে ‘অপপ্রচার ও গুজব সৃষ্টি করে ধর্মীয় অনুভূতিকে ব্যবহার করে হত্যাকান্ড, জ্বালাও-পোড়াও ও লুটপাটের বিরুদ্ধে গণমাধ্যমকে অবহিতকরণ’ বিষয়ে অনুষ্ঠান আয়োজন করা হয়। হেযবুত তওহীদের এমাম বলেন, ২০০৯ সালে হেযবুত তওহীদের অনুসারীদের বাড়িতে বাড়িতে হামলা, ভাংচুর, লুটপাট ও মারধর করে আহত করা, ২০১৬ সালের ১৪ মার্চ নির্মাণাধীন মসজিদকে গীর্জা বলে গুজব রটিয়ে যারা হামলা চালিয়েছিল এবং দুইজন হেযবুত তওহীদের সদস্যকে প্রকাশ্যে গলাকেটে হত্যা করেছিল, সেই রোমহর্ষক ঘটনার বর্ণনা ও তথ্যচিত্র তুলে ধরেন। এসময় তিনি সাংবাদিকদের মাধ্যমে ন্যায় বিচার দাবি করেন। তিনি বলেন, একটি স্বার্থান্বেষী গোষ্ঠী মানুষের ধর্মীয় অনুভ‚তিকে হাইজ্যাক করে এই ধ্বংসাত্মক ঘটনা ঘটিয়েছে এবং এখনও জাতি বিনাশী এই কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। তিনি বলেন, তিনি বলেন, আমার জীবন আজ হুমকির মুখে। ফেসবুকে বিভিন্ন ওয়াজে হত্যার হুমকি, শত শত ভাইবোন আজ হুমুকর মুখে। হেযবুত তওহীদের নামে এমনকি আমার নামেও বিভিন্ন অপপ্রচার ও উস্কানীমূলক বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হচ্ছে। সেই সাথে ধর্মীয় উন্মাদনা সৃষ্টি করে আমাকে ও হেযবুত তওহীদের লোকজনদের বিভিন্ন হুমকি ধমকি দেয়া হয়েছে। ‘মিট দ্যা প্রেস’ অনুষ্ঠানে হেযবুত তওহীদের চট্টগ্রাম বিভাগীয় আমির মো. নিজাম উদ্দিন, নোয়াখালী, চট্টগ্রাম, ফেনী, কুমিল্লা, চাঁদপুর ও লক্ষীপুর জেলায় গণমাধ্যমে কর্মরত সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি