৮ মে ২০২৬

নোয়াখালীতে চালের টিন কেটে ওষুধ দোকানে দুর্ধর্ষ চুরি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
নোয়াখালীতে চালের টিন কেটে ওষুধ দোকানে দুর্ধর্ষ চুরি
নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সদর উপজেলায় রাতের আঁধারে চালের টিন কেটে একটি ওষুধের দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চোররা ওই সময় দোকান থেকে নগদ ৪ লাখ ৫০ হাজার টাকা ও ৮লাখ টাকার ওষুধসহ অন্যান্য মালামাল চুরি করে নিয়ে গেছে। বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ১টার দিকে জেলা শহর মাইজদীর হাসপাতাল রোডের নিউ এশিয়া ফার্মেসিতে এ চুরির ঘটনা ঘটে। ফার্মেসির মালিক মোর্শেদ আলম অভিযোগ করে বলেন, প্রতিদিনের ন্যায় বৃহস্পতিবার ১১ সেপ্টেম্বর রাত সাড়ে ১১টার দিকে আমি দোকান বন্ধ করে বাসায় চলে যাই। সকালে আমার কর্মচারিরা দোকান খুলে দেখে দোকানের চালের টিন কাটা। দোকানে ভিতরে ঢুকে দেখে ড্রয়ার ভাঙ্গা। আমার নগদ ৪ লাখ ৫০ হাজার টাকাসহ ৭-৮ লাখ টাকার ওষুধ চুরি করে নিয়ে গেছে। দোকানে থাকা সিসি ক্যামেরা চোর এলোমেলো করে দিয়ে যায়। তবে সিসি ক্যামেরায় একটি ফুটেজে দেখা যায় একজন চোর মুখে গামছা পেঁচিয়ে দোকানে প্রবেশ করে। এ ঘটনায় আমি থানায় লিখিত অভিযোগ দিয়েছি। সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি