৪ মে ২০২৬

নোয়াখালীতে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৪ মে ২০২৬, ১২:৩৭ পিএম
নোয়াখালীতে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু


নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় হঠাৎ বজ্রপাতের বিকট শব্দে অচেতন হয়ে লুৎফুন্নাহার রোমানা (৪০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

সোমবার (৪ মে) দুপুরে উপজেলার রামপুর ইউনিয়নের দক্ষিণ আলী রোড এলাকার রজবেন্নেছা মসজিদ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রোমানা ওই এলাকার বাসিন্দা আবু নাছেরের স্ত্রী।

স্থানীয়রা জানান, দুপুরে আকস্মিক বৃষ্টি শুরু হলে বাড়ির পাশের জমি থেকে গরু আনতে বের হন রোমানা। ফেরার পথে রাস্তার ওপর পৌঁছালে হঠাৎ বজ্রপাতের শব্দে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।
তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।  

এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহম্মাদ নুরুল হাকিম বলেন, বজ্রপাতের শব্দে গৃহবধূ অচেতন হয়ে যায়। পরে তাকে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।  


বিপি/কেজে
 

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি