৪ মে ২০২৬

নোয়াখালীতে বেশি দামে চিনি বিক্রি করায় অর্থদন্ড

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
নোয়াখালীতে বেশি দামে চিনি বিক্রি করায় অর্থদন্ড
নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জে বেশি দামে চিনি বিক্রি ও মুল্য তালিকা প্রদর্শন না করায় এক মিল মালিককে ১০ হাজার টাকা অর্থদন্ড করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। শনিবার (২২ অক্টোবর) দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নোয়াখালী কার্যালয়ের সহকারী পরিচালক মো. কাওছার মিয়ার নেতৃত্বে চৌমুহনীর মহেশগঞ্জ বাজারের জগন্নাথ মিল মালিককে এ অর্থদন্ড করা হয়। ভোক্তা অধিকার কার্যালয় সূত্রে জানা যায়, চৌমুহনীর মহেশগঞ্জ বাজারের কিছু ব্যবসায়ী বেশি দামে চিনি বিক্রি করছে। এমন সংবাদের ভিত্তিতে চৌমুহনী বাজারে অভিযান চালানো হয়। অভিযানে বেশি দামে চিনি বিক্রি করায় এবং মুল্য তালিকা প্রদর্শন না করায় জগন্নাথ মিল মালিক কে ১০ হাজার টাকা অর্থদন্ড আরোপ করা হয়। এ সময় অভিযান পরিচালনায় সহযোগিতা করেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. শওকত আলী ও বেগমগঞ্জ থানার পুলিশ। বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি