১০ মে ২০২৬

নোয়াখালীতে বাল্যবিয়ে পন্ড, কনের জেঠাকে জরিমানা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
নোয়াখালীতে বাল্যবিয়ে পন্ড, কনের জেঠাকে জরিমানা
নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সোনাইমুড়ীতে প্রশাসনের হস্তক্ষেপে এক কিশোরী বাল্য বিয়ে থেকে রক্ষা পেয়েছে। শুক্রবার (৮ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে উপজেলার নাটেশ্বর ইউনিয়নের ঘোষকামতা গ্রামের আলম কমিউনিটি সেন্টারে এই ঘটনা ঘটে। খবর পেয়ে তাৎক্ষণিক সেখানে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সোনাইমুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাছরিন আক্তারের নেতৃত্বে অভিযান চালিয়ে বিয়েটি বন্ধ করা হয়। এ সময় কনের জেঠাকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোনাইমুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাছরিন আক্তার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি রুবাইয়া আক্তারের (১৫) বাল্য বিয়ে চলছে উপজেলার নাটেশ্বর ইউনিয়নের ঘোষকামতা গ্রামের আলম কমিউনিটি সেন্টারে । ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযোগের সত্যতা পেয়ে তাৎক্ষণিক বিয়ে বন্ধ করে দেয়া হয়। পরে বাল্যবিবাহ নিরোধ আইনে কনের জেঠা মো.ফয়েজ উল্যাহকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে মেয়ের বয়স ১৮ না হওয়া পর্যন্ত বিয়ে দেবেন না মর্মে মুচলেকাও নেয়া হয়। ইউএনও আরও বলেন, ওই কিশোরীর বাবা একজন প্রবাসী। অভিযানে কিশোরীর বয়স প্রমাণের কাগজপত্র চাইলে পরিবারের লোকজন তা দেখাতে ব্যর্থ হয়। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি