১০ মে ২০২৬

নোয়াখালীতে আগ্নেয়াস্ত্রসহ ১৪ ডাকাত গ্রেপ্তার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
নোয়াখালীতে আগ্নেয়াস্ত্রসহ ১৪ ডাকাত গ্রেপ্তার
নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়া থেকে আগ্নেয়াস্ত্রসহ ১৪ ডাকাতকে গ্রেপ্তার করেছে কোস্টগার্ড‌। এ সময় তাদের কাছ থেকে ৬টি ছুরি, ৬টি দা, ১টি এক নলা বন্ধুক, ২টি এলজি উদ্ধার করা হয়। সোমবার (২৫ নভেম্বর) ভোর রাতের দিকে তাদেরকে হাতিয়া থানায় হস্তান্তর করা হয়। এর আগে, এর আগে রোববার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার হরণী ইউনিয়নের চর ঘাসিয়া এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, বিপ্লব চন্দ্র দাস (৪৬), শিমুল চন্দ্র দাস (২২),মিটন চন্দ্র দাস (২১), যুবরাজ চন্দ্র দাস (২৮), ভিবেষ মজুমদার (৩৮), মো. আব্দুল্লাহ (২৬), রিয়াজ উদ্দিন (২২), মো. নিজাম উদ্দিন (৬০), রণজিৎ চন্দ্র দাস (৪৩), মো. মামুন (২৮), রাজীব চন্দ্র দাস (২৭), মো. এমরান (৪০), মো. কাশেম (৫৩) ও মো. রিয়াজ (২৪)। কোস্টগার্ড জানায়, দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ ডাকাত দল হাতিয়ার হরণী ইউনিয়নের চর ঘাসিয়ার গহিন জঙ্গলে অবস্থান করে বিভিন্ন নিরীহ মানুষের ট্রলার, গরু-মহিষ ডাকাতি করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে রোববার দিবাগত রাতে কোস্টগার্ডের একটি দল তাদের আস্তানায় অভিযান চালায়। অভিযানে ১৪ জন ডাকাতকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়। হাতিয়া থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, এ ঘটনায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্ততি চলছে। ওই মামলায় আসামিদের গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার দুপুরের দিকে বিচারিক আদালতে হাজির করা হবে। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি