৪ মে ২০২৬

নোয়াখালীতে ২৮ রিকশা চালক পেল স্বেচ্ছাসেবকলীগের রেইনকোট

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
নোয়াখালীতে ২৮ রিকশা চালক পেল স্বেচ্ছাসেবকলীগের রেইনকোট
নোয়াখালী প্রতিনিধিঃ স্বেচ্ছাসেবকলীগের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রিকশা চালকদের মাঝে রেইনকোট বিতরণ করা হয়েছে। বুধবার (২৭ জুলাই) দুপুরে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা ও ২৮ জন রিকশা চালকের মাঝে রেইনকোট বিতরণের আয়োজন করা হয়। বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক প্রার্থী রহমত উল্যাহ ভূইয়ার সৌজন্যে রেইনকোট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী জেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ও নোয়াখালী পৌরসভার মেয়র সহিদ উল্যাহ খান সোহেল। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নুর আলম সিদ্দিকী রাজু, নোয়াখালী পৌরসভার কাউন্সিলর জাহিদুর রহমান শামীম প্রমূখ। বিপি> আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি