৬ মে ২০২৬

নোয়াখালীতে ২ জামায়াত কর্মী গ্রেফতার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
নোয়াখালীতে ২ জামায়াত কর্মী গ্রেফতার
নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালীতে শহর জামায়াতের দুই কর্মীকেগ্রেফতার করেছে পুলিশ।সোমবার (২৮ মার্চ) বিকেলে গ্রেফতারকৃত আসামিদের বিচারিক আদালতের মাধ্যমে পাঠানো হয়। এর আগে রোববার দিবাগত রাতে জেলা শহর মাইজদী থেকে তাদের গ্রেফতার করে পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায়, সুধারাম থানার পুলিশ মাইজদী কৃষারাম পুর গ্রামের কাজী আবদুর রহমানের ছেলে জামায়াত কর্মী নাছির উদ্দিন কে কাজী ভবন থেকে এবং মধুপুর গ্রামের লাল মিয়ার ছেলে জামায়াত কর্মী ইকবাল ফারুক কে শহরের আমেনা ভবন থেকে গ্রেফতার করে। এ দিকে নোয়াখালী জেলা জামায়াতের আমির ইসহাক খন্দকার ও জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা নিজাম উদ্দিন ফারুক পুলিশের এ হেন ঘৃণ্য কাজের নিন্দা জানিয়ে বিবৃতি প্রদান করেন। নেতৃবৃন্দ বলেন নিরপরাধ কর্মীদের ঘুম থেকে জাগিয়ে গ্রেফতার করেছে। তারা সকল মামলায় জামিনে আছেন, তাদেরকে গ্রেফতার করে নতুন মামলায় অভিযুক্ত করা হয়। আমরা এ হেন ঘৃণ্য কাজের তীব্র নিন্দা জানাই এবং অবিলম্বে তাদের মুক্তি দাবী করছি। বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি