৪ মে ২০২৬

নোয়াখালীর চৌহমুহনীতে বিএনপির ২ নেতা সহ গ্রেফতার ৮

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
নোয়াখালীর চৌহমুহনীতে বিএনপির ২ নেতা সহ গ্রেফতার ৮
সুলতানা মাসুমা,লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি: নোয়াখালী-কুমিল্লার ঘটনায় বিএনপি নেতাসহ ৮ জনকে গ্রেফতারের ঘটনায় সংবাদ সম্মেলন করেছেন নোয়াখালীর পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম। নোয়াখালীর চৌমুহনীতে হামলা, ভাংচুর ও লুটপাটের সাথে জড়িত থাকার অভিযোগে গতকাল সোমবার জেলার বিভিন্ন থানার পুলিশ,জেলা গোয়েন্দা পুলিশ ও র‌্যাব-১১ বিএনপির ২ নেতা-সমর্থকসহ ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন- সুধারাম থানার ৮নং ধর্মপুর ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো.সুমন (৩৩) বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভার ৬নম্বর ওয়ার্ডের ইমরান হোসেন নিশান (২০) একই ওয়ার্ডের মো.রনি (২০) চৌমুহনী পৌরসভার মীরওয়ারিশ গ্রামের বিএনপির সমর্থক মো.ইউসুফ (৩০), চৌমুহনী পৌরসভার ৮নম্বর ওয়ার্ডের আক্তারুজ্জামান (৫০) সোনাইমুড়ী উপজেলার রবিউল হোসেন ওরফে রনি (৩২) লক্ষীপুর সদর উপজেলার সাহেদুল ইসলাম (২২) হাতিয়া পৌর বিএনপির প্রচার সম্পাদক ছেরাজুল হক বেচু (৪২)। মঙ্গলবার (২৬ অক্টোবর) সকালে এক সংবাদ সম্মেলনে গ্রেফতারের তথ্য নিশ্চিত করেছেন নোয়াখালীর পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম। তিনি জানান, আসামি ইমরান হোসেন নিশান পূর্বে গ্রেফতারকৃত আব্দুর রহিম সুজনসহ কয়েকজন মন্দিরে লুটপাট করে ১ লক্ষ ৩৫হাজার টাকা ভাগ বাটোয়ারা করে। আসামি নিশান ৮হাজার টাকা ভাগে পায়। এর মধ্যে ৫হাজার ৫০০ টাকা সে খরচ করে। বাকী ২৫০০ টাকা তার কাছ থেকে উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামিদের মঙ্গলবার দুপুরে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি