৫ মে ২০২৬

নৌকার প্রার্থীর দাবীতে সৈয়দপুর আওয়ামীলীগের সংবাদ সম্মেলন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
নৌকার প্রার্থীর দাবীতে সৈয়দপুর আওয়ামীলীগের সংবাদ সম্মেলন

রমজান আলী টুটুল, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনে নৌকা মার্কার প্রার্থীর দাবীতে সৈয়দপুর উপজেলা ও পৌর আওয়ামীলীগ সংবাদ সম্মেলন করেছে। ৩০ নভেম্বর দুপুরে দলীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন যথাক্রমে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনোনয়ন প্রত্যাশী আখতার হোসেন বাদল ও পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম বাবু। এসময় সাথে ছিলেন উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব আব্দুস সামাদ মন্ডল ও পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক। সংবাদ সম্মেলনে সৈয়দপুরে কর্মরত ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়া সংবাদকর্মীসহ আওয়ামীলীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে বলা হয় শিক্ষানগরী ও দেশের অষ্টম বাণিজ্যিক শহর সৈয়দপুর। এখানে রয়েছে দেশের সর্ববৃহৎ রেলওয়ে কারখানা ও নির্মিত হচ্ছে যাচ্ছে আন্তর্জাতিক বিমানবন্দর। এই শহর দিয়ে দেশের বিভিন্ন অঞ্চলের মন্ত্রী, এমপি, ভিআইপি, শীর্ষ ব্যবসায়ী নেতা, কুটনিতিক ও বিদেশীরা এ শহর দিয়ে চলাচল করে। বর্তমান সরকারের উন্নয়ন সৈয়দপুরে ছড়িয়ে পড়েছে। এসব ভিআইপি ও মন্ত্রী এমপিদের রিসিভ করার জন্য আমাদের বিমানবন্দরে যেতে হয়। এজন্য এ আসনে নৌকা মার্কার প্রার্থীর প্রয়োজন। নৌকার প্রার্থী হলে শতভাগ বিজয় নিশ্চিত হবে। ২০০৮ সালে উন্মুক্ত জাতীয় সংসদ প্রার্থী হিসাবে নৌকা মার্কা নিয়ে বিজয় লাভ করেন কর্ণেল (অবঃ) মারুফ সাকলাইন। তখন মহাজোটের অপর প্রার্থী শওকত চৌধুরী লাঙ্গল মার্কায় উন্মুক্ত প্রার্থী হিসাবে পরাজিত হন।

এছাড়া বর্তমানে আওয়ামীলীগের নেতাকর্মীরা নৌকা মার্কার প্রার্থীর জন্য অধির আগ্রহ নিয়ে তাকিয়ে আসে। তাছাড়া দলীয় নেতাকর্মীকে সক্রিয় করে পূণরুজ্জীবিত করতে ও সৈয়দপুরের উন্নয়ন অব্যাহত রাখতে নৌকা মার্কার একজন প্রার্থীর বিকল্প নাই। তাই এখন আওয়ামীলীগ সহ সাধারণ মানুষের একটাই দাবী উঠেছে এ আসনে নৌকার মাঝি চাই। এর আগে ২৭ শে নভেম্বর সৈয়দপুর বাসটার্মিনালে মানববন্ধন ও কাফনের কাপড় পড়ে রাস্তা অবরোধ করে নেতাকর্মীরা। ২৯ নভেম্বর রাতে সৈয়দপুর শহর জুড়ে নৌকা মার্কার প্রার্থীর দাবীতে বিক্ষোভ মিছিল ও দিনাজপুর রোর্ড মদিনা মোড়ে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তরা বলেন, দাবী মোদের একটাই নৌকার মাঝি চাই। এছাড়া ১ ডিসেম্বর সৈয়দপুর শহরে দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত ঘন্টা ব্যাপী ব্যবসা প্রতিষ্ঠান বন্ধের কর্মসূচী ঘোষণা করা হয়। সভায় আরো বলা হয় দাবী আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন কর্মসূচী অব্যাহত থাকবে।

বাংলাপ্রেস/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি