৬ মে ২০২৬

নৌকার বিপক্ষে যাওয়ায় লক্ষ্মীপুরে আ'লীগের ৪ নেতা বহিস্কার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
নৌকার বিপক্ষে যাওয়ায় লক্ষ্মীপুরে আ'লীগের ৪ নেতা বহিস্কার

আব্দুল মালেক নিরব,লক্ষ্মীপুর থেকে : লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাচনে নৌকার প্রার্থীর বিপক্ষে অবস্থান নিয়ে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে প্রচার-প্রচারণা করার অভিযোগে আওয়ামীলীগের চার নেতাকে বহিষ্কার করা হয়েছে।

শনিবার (১৬ মার্চ) দুপুরে দলীয় কার্যালয়ে লক্ষ্মীপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবু বিজন বিহারি এ বহিস্কারের বিষয়টি আনুষ্ঠানিক ভাবে ঘোষনা দেন।

এর আগে দলীয় গঠনতন্ত্র উপেক্ষা করায় শুক্রবার (১৫ মার্চ) চার নেতাকে আওয়ামী লীগের সব ধরণের সাংগঠনিক কার্যক্রম থেকে অব্যাহিত দেওয়া হয়। বহিষ্কৃত নেতারা হলেন, লক্ষ্মীপুর সদর উপজেলা লাহার কান্দি ইউনিয়নের সাধারণ সম্পাদক ফজলুর রহমান, যুগ্ম সম্পাদক মামুন মেম্বার, ১৬ নং শাকচর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুকবুল হোসেন সেলিম, ২ নং ওয়ার্ড সহ-সভাপতি বজলু হক ব্যাপারি।

বাবু বিজন বিহারী বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ত্যাগ করে ডক্টর কামাল ও কাদের সিদ্দিকীর মতো ব্যক্তিত্বসম্পন্ন নেতাদের অবস্থান আজ জিরো। যারা সদর উপজেলা নির্বাচনের সময় শেখ হাসিনার মার্কা নৌকা থেকে নেমে যাবে তারা আর কখনো নৌকায় উঠতে পারবে না এবং আগামী দিনেও আওয়ামী লীগ দলীয় প্রোগ্রামে অংশ নেওয়ার সুযোগ হারাবে। এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি মিয়া গোলাম ফারুক পিংকু, সদর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নৌকার মার্কার প্রার্থী মো. আবুল কাশেম চৌধুরী। জেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আব্দুল মতলব, বিজ্ঞান ও তথ্য বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট রাসেল মাহমুদ মান্না, সাবেক জেলা ছাত্রলীগের আহ্বায়ক নজরুল ইসলাম ভুলু প্রমুখ।

প্রসঙ্গত, তৃতীয় দাপে লক্ষ্মীপুর সদর উপজেলায় নির্বাচন আগামী ২৪ মার্চ। এতে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের দলীয় প্রার্থীর ছাড়াও ৩জন স্বতন্ত্র হিসেবে প্রার্থীতা করছেন।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি