নৌবাহিনী প্রধানের সঙ্গে মালদ্বীপের সেনাপ্রধানের সাক্ষাৎ
বাংলাপ্রেস ডেস্ক: নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসানের সাথে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে সফররত মালদ্বীপ ন্যাশনাল ডিফেন্স ফোর্সের প্রধান মেজর জেনারেল ইব্রাহিম হিলমি।
রোববার (১৪ সেপ্টেম্বর) সকালে নৌবাহিনী সদরদফতরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। আলোচনায় দুই দেশের মধ্যকার পেশাগত ও সামরিক প্রশিক্ষণ সংক্রান্ত বিষয়ে ফলপ্রসু আলাপ হয়। বাংলাদেশ ও মালদ্বীপ সশস্ত্র বাহিনীর সম্পর্ক আরো জোরদার করতে পারস্পারিক সহায়তার আশ্বাস দেয়া হয়।
আলোচনায় আরও অংশ নেন মালদ্বীপ ন্যাশনাল ডিফেন্স ফোর্স ও মালদ্বীপ হাইকমিশনের প্রতিনিধিদল, নৌ ও উচ্চপদস্থ সামরিক কর্মকর্তারা । এর আগে, মালদ্বীপ ন্যশনাল ডিফেন্স ফোর্স প্রধান শিখা অনির্বাণে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে একাত্তরের সশস্ত্র বাহিনীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন ও গার্ড অব অনার গ্রহন করেন।
প্রসঙ্গত, বাংলাদেশ সেনা ও বিমানবাহিনী প্রধানের সাথেও সাক্ষাৎ করেছেন মেজর জেনারেল ইব্রাহিম হিলমি। মালদ্বীপ ডিফেন্স ফোর্সের প্রতিনিধিদলটি ঢাকায় ন্যশনাল ডিফেন্স কলেজ, বাংলাদেশ মেশিন ট্যুলস ফ্যাক্টরি, বাংলাদেশ নেভাল একাডেমি পরিদর্শন করবে। তিনদিনের সফর শেষে ১৭ সেপ্টেম্বর ঢাকা ত্যাগ করবেন মালদ্বীপ ন্যশনাল ডিফেন্স ফোর্সের প্রতিনিধি দল।
[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি/টিআই
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
ঈদুল আজহায় ১০ জোড়া বিশেষ ট্রেন চলবে, অগ্রিম টিকিট বিক্রি শুরু কবে
‘পুশব্যাক’ ইস্যুতে বাংলাদেশকে নাগরিকত্ব যাচাই দ্রুত করার আহ্বান ভারতের
হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি