নোটিশ পেয়েও অগ্নিনিরাপত্তা নিশ্চিত করেনি কর্তৃপক্ষ
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: রাজধানীর হাজারীবাগ বাজারে আগুন লাগা একটি ট্যানারি গোডাউনটির ভবনে কোন ধরনের অগ্নিনিরাপত্তাই ছিল না। অথচ, অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতের জন্য ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বেশ কয়েকবার নোটিশ পাঠানো হয়েছিল ভবনটির মালিক ফিনিক্স লেদারকে।
শুক্রবার (১৭ জানুয়ারি) বিকেলে আগুন লাগা ভবনটির সামনে সাংবাদিকদের এ কথা জানান ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন অ্যান্ড মেইনটেনেন্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী।
আগুন নিয়ন্ত্রণে আনতে বেশ বেগ পেতে হয়েছে জানিয়ে তিনি বলেন, ভবনটির কোনও সেফটি প্ল্যান ছিল না। এর আগে কয়েকবার তাদেরকে নোটিশ পাঠিয়েছিল ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের ১১টি ইউনিটের তিন ঘণ্টার চেষ্টায় বিকেল ৪টা ৫০ মিনিটে নিয়ন্ত্রণে আসে ভবনটির আগুন। এসময় তাদের সহযোগিতা করে সেনাবাহিনী এবং বিজিবিও।
আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে তাৎক্ষণিকভাবে তেমন কিছু জানা গেলেও প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যেহেতু এটি লেদার গোডাউন তাই সেখানে কেমিক্যালের উপস্থিতি থাকতে পারে।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
১২০ কোটি টাকা আত্মসাতের মামলায় মধ্যরাতে শাহজালাল বিমানবন্দরে গ্রেফতার অভিনেতা
১৫ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি