৪ মে ২০২৬

নওগাঁয় ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন স্ত্রী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম
নওগাঁয় ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন স্ত্রী

বাংলাপ্রেস অনলাইন : নওগাঁর রানীনগরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কেটে দিয়েছেন এক গৃহবধূ। শনিবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার সদর ইউনিয়নের লোহাচুড়া দক্ষিণাপড়া গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর আহত স্বামী চন্দন হোসেনকে (৩০) ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চন্দন উপজেলার সদর ইউনিয়নের লোহাচুড়িয়া দক্ষিণাপড়া গ্রামের মো. নাছির উদ্দিন ফকিরের ছেলে ও চন্দনের স্ত্রী মোছা. মিম বেগম একই উপজেলার মিরাট ইউনিয়নের ধনপাড়া গ্রামের মো. মোয়াজ্জেম হোসেনের মেয়ে।

চন্দনের বাবা মো. নাছির উদ্দিন ফকির বলেন, ওইদিন রাতের খাবার ধেয়ে আমরা বাড়ির সবাই ঘুমিয়ে পড়ি। হঠাৎ করে রাত ২টার দিকে চন্দন তার ঘর থেকে চিৎকার করে সবাইকে ডাকে। আমরা তার চিৎকার শুনে ঘরের দরজায় গিয়ে দেখি দরজা ভেতর থেকে বন্ধ। চন্দন ঘরের দরজা খুলে বাহিরে এসে বলে তার স্ত্রী মিম তার পুরুষাঙ্গ কেটে দিয়েছে।

তিনি বলেন, আমরা চন্দনকে প্রথমে রাজশাহী মেডিকেল কলেজে নিয়ে গেলে সেখান থেকে তাকে ঢাকায় চিকিৎসার জন্য পাঠায়। বর্তমানে চন্দন ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। চন্দনের স্ত্রী চন্দনের সংসার আর করবে না বলে জানিয়েছে। অথচ সে ৮-৯ মাসের অন্তঃসত্ত্বা।

এ ব্যাপারে রাণীনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএসএম সিদ্দিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চন্দনের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাংলাপ্রেস/এফএস

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি