নন্দন মুক্ত রোভার স্কাউট গ্রুপ এর উদ্যোগে গাছের চারা বিতরণ
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর জেলার জনপ্রিয় সংগঠন নন্দন ফাউন্ডেশন এর কার্যালয়ে নন্দন মুক্ত রোভার স্কাউট গ্রুপ এর উদ্যোগে সদস্যদের মাঝে ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ ও বৃক্ষ রোপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।এছাড়া চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।পুরস্কৃত শিশুরা হলেন রুপ, মাহির দাইয়ানও রেজা।
উক্ত অনুষ্ঠানে নন্দন মুক্ত রোভার স্কাউট গ্রুপের সম্পাদক রাজু আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ রোভার স্কাউটের অর্থ উপ-কমিটির সদস্য ও নন্দন মুক্ত রোভার স্কাউট গ্রুপ এর সভাপতি প্রফেসর মাহবুবে এলাহী সানি, লক্ষ্মীপুর জেলা রোভারের সহকারি কমিশনার ও দত্তপাড়া বিশ্ববিদ্যালয় কলেজের প্রভাষক সুলতানা মাসুমা। , নন্দন ফাউন্ডেশনের সভাপতি ও নন্দন মুক্ত রোভার স্কাউট গ্রুপ এর সহ-সভাপতি রাজান মোল্লা নন্দন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও নন্দন মুক্ত রোভার স্কাউট গ্রুপ এর যুগ্ন সাধারন সম্পাদক ফারুক হোসেন পারভেজ, নিরাপদ নোয়াখালী চাই লক্ষ্মীপুর জেলা শাখার যুগ্ন আহবায়ক তাসলিমা ইসলাম।
এছাড়া নন্দন মুক্ত রোভার স্কাউট গ্রুপ এর সহকারীর রোভার মেট দুর্জয় রবিদাস, জুবায়ের হোসেন ফাহিম, মনির হোসেন মোহন, সদস্য তানিয়া আক্তার, তাশপিয়া জান্নাত, আমেনা আক্তার, মাকসুদুর রহমান, সজিব উদ্দিন, রাকিবুল হাসান রাতুল, রিচি আক্তার, শারমিন আক্তার, রমজান হোসেন, হাসিবুল বাসার শান্ত, তাহমিনা সুলতানা সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।।
এই সময় প্রধান অতিথি বলেন লক্ষ্মীপুর জেলা রোভার কার্যক্রমকে এগিয়ে নিতে আপনাদের কার্যক্রমকে আরো বেগবান করতে হবে। যেহেতু বৈশ্বিক মহামারী করোনাভাইরাস এর কারণে সরোজমিনে কোনো কার্যক্রম করা যাচ্ছে না। সেক্ষেত্রে বাংলাদেশে রোভারের বিভিন্ন অনলাইন প্রগ্রামে অংশগ্রহণ হওয়ার জন্য সকলকে অনুরোধ জানানো হয়।
উক্ত অনুষ্ঠান শেষে প্রায় অর্ধশতাধিক ফলজ ও বনজ গাছের চারা বিতরণ ও রোপন করা হয়।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি