৬ মে ২০২৬

নন্দীগ্রামে শুভেন্দুর জয়, মমতা নয়

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
নন্দীগ্রামে শুভেন্দুর জয়, মমতা নয়
বাংলাপ্রেস ডেস্ক: পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম আসনে তৃণমূল কংগ্রেস নেত্রী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে জয়ী হয়েছেন বিজেপির শুভেন্দু অধিকারী। রবিবার ভারতীয় সময় সন্ধ্যা সাড়ে সাতটার দিকে রিটার্নিং কর্মকর্তা শুভেন্দুকে বিজয়ী ঘোষণা করেন। ফল ঘোষণার পর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ভোট পুনর্গণনা চেয়ে কমিশনের সঙ্গে বৈঠক করেছে। রবিবার রাজ্যের ২৯২টি আসনে পর পর ফল প্রকাশিত হলেও, নন্দীগ্রাম ঘিরে দুপুর থেকেই বিভ্রান্তি। ১৭ রাউন্ড ভোট গণনার পর সেখানে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জয়ী হয়েছেন বলে খবর ছড়িয়ে পড়ে। কিন্তু সন্ধ্যা গড়াতে মমতার জয় নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। বলা হয়, সার্ভারে সমস্যার জেরে সঠিক ভাবে কিছু জানা যাচ্ছে না। তবে রাতে নন্দীগ্রামে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীকেই বিজয়ী ঘোষণা করেন রিটার্নিং অফিসার। সন্ধ্যা থেকে গণনা নিয়ে টানাপড়েন চলছিল সেখানে। সার্ভারে সমস্যা থাকায় সঠিক তথ্য তুলে ধরতে পারছিল না নির্বাচন কমিশন। শেষমেশ সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ রিটার্নিং অফিসার যে তথ্য প্রকাশ করেন, সেই অনুযায়ী নন্দীগ্রামে ১ লক্ষ ৯ হাজার ৬৭৩ ভোট পেয়েছেন শুভেন্দু। তৃমমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পেয়েছেন ১ লক্ষ ৭ হাজার ৯৩৭ ভোট। সংযুক্ত মোর্চা সমর্থিত মিনাক্ষী মুখোপাধ্যায় ৬ হাজার ১৯৮ ভোট পেয়েছেন। অর্থাৎ প্রাপ্ত ভোটের নিরিখে শুভেন্দুই এগিয়ে। নন্দীগ্রামে আর পুনর্গণনা নয় বলেও জানিয়েছেন রিটার্নিং অফিসার। রবিবার ভোটগণনা চলাকালীন নন্দীগ্রামে সার্ভারে ত্রুটির জেরে প্রার্থীদের প্রাপ্ত ভোট সঠিক ভাবে জানা যাচ্ছিল না। প্রায় ৪০ মিনিট গণনাও বন্ধ ছিল সেখানে। নতুন করে গণনা শুরু হলে, ১৭ রাউন্ডের পর জানা যায়, মমতা জয়ী হয়েছেন। এ নিয়ে দোলাচল চলাকালীন, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব জানান, আপাতত শুভেন্দুই জয়ী। পুনর্গণনার কোনও আবেদন এখনও জমা পড়েনি। তেমন কিছু হাতে পেলে সেই মতো সিদ্ধান্ত নেবেন রিটার্নিং অফিসার। কিন্তু তার কিছুক্ষণ পরেই নন্দীগ্রামের রিটার্নিং অফিসার যে তথ্য প্রকাশ করেন, তাতে শুভেন্দুই জয়ী হিসেবে উঠে আসেন। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি