৬ মে ২০২৬

নকল ও প্রশ্নফাঁসমুক্ত এসএসসি পরীক্ষা দেখতে চান শিক্ষামন্ত্রী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
নকল ও প্রশ্নফাঁসমুক্ত এসএসসি পরীক্ষা দেখতে চান শিক্ষামন্ত্রী

বাংলাপ্রেস শিক্ষা দপ্তর:  আসন্ন এসএসসি পরীক্ষা প্রশ্ন ফাঁসমুক্ত ও নকলমুক্ত হয় দেখতে চান শিক্ষামন্ত্রী দীপু মনি। তিনি বলেন, এসএসসি পরীক্ষায় প্রশ্নফাঁস রোধ করা আমাদের সবার জন্যই পরীক্ষা। আজ মঙ্গলবার সকালে চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি আয়োজিত জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, পরীক্ষার আগে আপনারা কোনো অনৈতিক পথের খোঁজ করবেন না। অনৈতিকতার পথে কোনো ভালো ফল পাওয়া যায় না। কোনো দুর্বৃত্ত যেন পরীক্ষাকে ঘিরে কোনো অপকর্ম করতে না পারে, সেই চেষ্টা করব আমরা।তিনি আরও বলেন, পরীক্ষার আগে প্রশ্ন পেতে চেষ্টা না করলে যারা অপকর্ম করবে তারাও আগ্রহী হবে না। আমাদের শিক্ষাব্যবস্থার কিছু ত্রুটিবিচ্যুতি দূর করতে হবে। শুধু সরকার নয়, প্রতিষ্ঠান, অভিভাবক, শিক্ষার্থী, শিক্ষক- সবারই এক্ষেত্রে ভূমিকা রাখতে হবে।বিশেষ অতিথির বক্তব্যে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস ও জাতির জনক সম্পর্কে শিক্ষার্থীদের জানতে হবে। আমাদের সময়ে বঙ্গবন্ধু সম্পর্কে জানতে দেওয়া হতো না।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ গোলাম ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. আলমগীর, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার আবদুল মান্নান, সিএমপির অতিরিক্ত কমিশনার কুসুম দেওয়ান। স্বাগত বক্তব্য দেন- চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান শাহেদা ইসলাম।জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার ৪৮তম এই আসরে ৩৫টি ইভেন্টে অ্যাথলেটিকস, হকি, ক্রিকেট, বাস্কেটবল, ভলিবল, ব্যাডমিন্টন, টেবিল টেনিস ইভেন্টে মোট ৮০৮ জন ছাত্রছাত্রী অংশ নেবেন।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি