নজরুলের আঙিনায় সফট স্কিল ফেস্ট ২০১৯ অনুষ্ঠিত
আজিজুল হাকিম পাভেল, জাককানইবি থেকে : দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ‘সফট স্কিল ফেস্ট-২০১৯’ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের স্কিল ডেভেলপমেন্ট ক্লাবের আয়োজনে ‘গাহি সাম্যের গান মঞ্চে’ জাতীয় সঙ্গীত ও চকবাজার ট্রাজেডিতে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন ট্রেজারার অধ্যাপক জালাল উদ্দিন, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. রফিকুল আমিন, সহকারী প্রক্টর আল জাবির, ক্লাবের প্রধান উপদেষ্টা সহকারী অধ্যাপক মোহাম্মদ মিলন, উপদেষ্টা প্রভাষক চন্দন কুমার পাল ও হারুন আর রশিদ।
অনুষ্ঠানে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ ট্রেক্সটাইল বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয় ও সরকারি কলেজের চারশ শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
সফট স্কিল ফেস্ট-২০১৯ অনুষ্ঠানে আলোচক হিসেবে ছিলেন সোসাইটি ফর লিডারশীপ স্কিল ডেভেলপমেন্টের সভাপতি মাঈন উদ্দিন চৌধুরী, বাংলাদেশ থাই এ্যালুমিনিয়াম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রুহুল আমিন (এফসিএমএ), স্কুল বিজনেস কানাডিয়ান বিশ্ববিদ্যালয় (বাংলাদেশ) প্রধান এস এম আরিফুজ্জামান, গ্লোবাল ইয়ুথ পার্লামেন্ট কান্ট্রি ম্যানেজার জিয়া উদ্দিন মাহমুদ ও আইডল ফোকাসের প্রতিষ্ঠাতা বিপল্লব দাস জয়।
দিনব্যাপী অনুষ্ঠানে আলোচকগণ যোগাযোগ দক্ষতা, নেতৃত্ব দেয়া, সিদ্ধান্ত নেয়া, দলগত কাজ, জনপরিসরে কথা বলা, সমস্যা সমাধান, জনমত তৈরির ব্যাপারে আলোচনা করেন।
স্কিল ডেভেলপমেন্ট ক্লাবের সভাপতি ইবনুল হায়দার নাকিব কালের কণ্ঠকে জানান, ‘সফট স্কিল ফেস্ট’ নিয়ে এটি দেশের দ্বিতীয় অনুষ্ঠান এবং ঢাকার বাইরে এটিই প্রথম অনুষ্ঠান। এ অনুষ্ঠানে দেশের ৩০টি পাবলিক, প্রাইভেট ও সরকারি কলেজের চারশ শিক্ষার্থী রেজিস্ট্রেশন করে অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শেখ আজিজুল হাকিম ও দীপান্তিতা হোসাইন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ক্লাবের সভাপতি ইবনুল হায়দার নাকিব ও সাধারণ সম্পাদক সুজন বণিক। অনুষ্ঠান শেষে উপস্থিত সকল শিক্ষার্থীদের হাতে সার্টিফিকেট প্রদান করা হয়।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি