নজরুল বিশ্ববিদ্যালয়ে গবেষণা প্রকল্প সেমিনার অনুষ্ঠিত

শেখ আজিজুল হাকিম (পাভেল), জাককানইবি প্রতিনিধি : জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউট অব নজরুল স্টাডিজ এর অধীন গবেষণা প্রকল্পের সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১ সেপ্টেম্বর) সকাল ১১টায় নজরুল ইন্সটিটিউট এর সেমিনার কক্ষে উপাচার্য প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে নজরুল সাহিত্যের বিভিন্ন বিষয় নিয়ে পাঁচ শিক্ষার্থী সংশ্লিষ্ট শিক্ষকের তত্ত্বাবধানে ভিন্ন পাঁচটি গবেষণার উপর সেমিনারটি অনুষ্ঠিত হয়েছে।
পাঁচ শিক্ষার্থী গবেষক এর মধ্যে রয়েছেন- বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের আব্দুল্লাহ আল মামুন, চারুকলা বিভাগের মোঃ মানিক মিয়া, নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের মোঃ তারেকুল ইসলাম ও মোঃ মাহফুজুর রহমান, ও সঙ্গীত বিভাগের উর্মিলা ভৌমিক।
এসময় নজরুল ইন্সটিটিউট এর উপ-পরিচালক রাশেদুল আনাম, প্রক্টর উজ্জ্বল কুমার প্রধান, ছাত্র উপদেষ্টা শেখ সুজন আলী সহ বিভিন্ন বিভাগের শিক্ষক উপস্থিত ছিলেন। প্রতিষ্ঠানটির অর্থায়নে প্রতিবছর এই গবেষণা প্রকল্পটি পরিচালিত হয়।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি