৭ মে ২০২৬

নজরুল বিশ্ববিদ্যালয়ে এমডিএস কোর্সে ভর্তি আবেদন শুরু

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
নজরুল বিশ্ববিদ্যালয়ে এমডিএস কোর্সে ভর্তি আবেদন শুরু
শেখ আজিজুল হাকিম (পাভেল), জাককানইবি প্রতিনিধি: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের অধীন ইকোনমিক্স ফর ডেভেলপমেন্ট এবং গভার্নেন্স ফর ডেভেলপমেন্ট বিষয়ের ওপর মাস্টার্স অব ডেভেলপমেন্ট স্টাডিজ (এমডিএস) কোর্স-২০১৯ সেশনের ভর্তি আবেদন শুরু হয়েছে।

পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয় ও কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়েও সুযোগ রয়েছে উন্নয়ন অধ্যয়ন বিষয়ে পড়াশোনার। এমডিএস প্রোগ্রাম ডিরেক্টর লোক প্রশাসন ও সরকার পরিচালন বিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক সঞ্জয় কুমার মুখার্জি জানান, এমডিএস কোর্সে-২০১৯ সেশনে সপ্তাহান্তিক মাস্টার্স প্রোগ্রামের ভর্তির আবেদন ১০ মে ২০১৯ থেকে শুরু হয়ে আগামী ১০ জুলাই ২০১৯ পর্যন্ত চলবে। তিনি আরও জানান, ময়মনসিংহ শহরে শুক্রবার এবং শনিবার এমডিএস কোর্সের ক্লাস নেওয়া হবে। উল্লেখ্য, আবেদনকারীকে যেকোনো বিষয়ে চার বছরের স্নাতক/স্নাতক সমমান অথবা ডিগ্রি পাশ এবং সর্বনিম্ন সিজিপিএ ২.০০ অথবা ২য় বিভাগ থাকতে হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। ভর্তি ফরম বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.jkkniu.edu.bd) থেকে সংগ্রহ করা যাবে। ভর্তি সহ বিস্তারিত বিষয়ে সামাজিক বিজ্ঞান অনুষদের লোক প্রশাসন/অর্থনীতি বিভাগে অথবা ০১৭১৫৬৩৫৩১৯/০১৯১৪৩৪৩৮৮৮ এই নম্বরে যোগাযোগ করতে পারবে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি