৬ মে ২০২৬

নজিরবিহীন আক্রমণের মুখে যুক্তরাষ্ট্রের গণতন্ত্র : বাইডেন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
নজিরবিহীন আক্রমণের মুখে যুক্তরাষ্ট্রের গণতন্ত্র : বাইডেন
নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের নব নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন আমাদের গণতন্ত্র এক নজিরবিহীন আক্রমণের মুখে। আমরা আধুনিক যুগে যা কিছু দেখেছি তার বিপরীতে এই ঘটনা। স্বাধীনতার দুর্গের আক্রমণ। এই আক্রমণ জনগণের প্রতিনিধিদের ওপর। ক্যাপিটল হিল পুলিশ তাঁদের রক্ষার শপথ করেছে। নির্বাচিত মার্কিন এই প্রেসিডেন্ট আরো বলেছেন, ক্যাপিটলে হামলার দৃশ্যগুলো সত্যিকারের মার্কিন যুক্তরাষ্ট্রের নয়।আমেরিকার আইন-প্রণেতারা যখন নভেম্বরের রাষ্ট্রপতি নির্বাচনে জো বাইডেনের জয় আনুষ্ঠানিকভাবে অনুমোদন করার জন্য অধিবেশনে বসেছিলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শত শত সমর্থক আমেরিকার আইনসভা কংগ্রেসের ভবন ক্যাপিটল-এ ঢুকে পড়ে। একপর্যায়ে সমাবেশ অগ্নিগর্ভে রূপ নেয়। বিষয়টি নিয়ে বিবৃতি দিয়েছেন জো বাইডেন। তিনি বলেন, এই সময় আমাদের গণতন্ত্র এক নজিরবিহীন আক্রমণের মুখে। বাইডেন আরো বলেন, আমরা যা দেখছি তা হলো অনাচারে লিপ্ত কিছু সংখ্যক উগ্রবাদী। এটি ভিন্নমত নয়, এটি ব্যাধি। এটি রাষ্ট্রদ্রোহের শামিল এবং এটি এখই শেষ হতে হবে। উল্লেখ্য বুধবার ওয়াশিংটন ডিসিতে ক্যাপিটল ভবনে সহিংসতায় অন্তত চারজন নিহত হয়েছেন। এর আগে পুলিশের গুলিতে এক নারী নিহত হন, পরে ‘মেডিকেল ইমার্জেন্সি’ পরিস্থিতি তৈরি হওয়ায় আহত আরো তিনজনের মৃত্য হয়। এখন পযন্ত ৫২ জনকে গ্রেফতার করা হয়েছে- যাদের মধ্যে ৪৭ জনকে কারফিউ ভাঙ্গার জন্য গ্রেফতার করা হয়েছে। বিপি।এসএম  
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি