৭ মে ২০২৬

নিউইয়র্কে প্রবল তুষারপাত, নিহত ২

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
নিউইয়র্কে প্রবল তুষারপাত, নিহত ২
বাংলাপ্রেস ডেস্ক: প্রবল তুষারপাতে ঢেকে গেছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের পশ্চিমাংশ। ৫ ফুট তুষারে ঢেকে গেছে স্টেটের বাফেলো শহর। কোনো কোনো এলাকা ৬ ফুট বরফের নিচে। ইরি কাউন্টিতে রাস্তা থেকে বরফ সরাতে গিয়ে ২ জনের মৃত্যু হয়েছে। শীত আসতে না আসতেই ভয়াবহ তুষারঝড়ের কবলে নিউ ইয়র্ক। ঝড়ের তীব্রতায় স্থবির হয়ে পড়েছে জনজীবন। দৃষ্টিসীমা নেমে এসেছে শুন্যের কোঠায়। ইরি কাউন্টি ঢেকে গেছে অন্তত ৬ ফুট পুরু তুষারে। নাগরিকদের ঘরের বাইরে বের হতে দেওয়া হয়েছে নিষেধাজ্ঞা। বন্ধ হয়ে গেছে প্রায় সব যান চলাচল। অরচার্ড পার্ক ও বাফেলোতে রেকর্ড করা হয়েছে ৫ ফুট বরফ। শুক্রবার সন্ধ্যা পর্যন্ত তুষারপাত হয়েছে ৬৬ ইঞ্চি পর্যন্ত। কয়েক ঘণ্টায় যে তুষারপাত হচ্ছে তা স্বাভাবিক সময়ের এক মাসের সমান। বাফেলোর মেয়র বাইরন ব্রাউন বলেন, বাফেলোতে তুষারপাত ভয়াবহ আকার ধারণ করেছে। ক্রমাগত তুষার পরেই যাচ্ছে। বিশেষ করে বাফেলোর দক্ষিনাঞ্চল বেশি ক্ষতিগ্রস্ত। নিরাপত্তার খাতিরে আমরা যান চলাচল বন্ধ করেছি। এর আগে, ২০০১ সালে ৫৬ দশমিক ১ ইঞ্চি বরফে ঢেকে যায় এই শহর। বাফেলো বিমানবন্দরের ৭০ শতাংশ ফ্লাইট বাতিল করা হয়েছে। বিমানবন্দর ১৩ ইঞ্চি বরফের স্তরে ঢাকা পড়েছে। যানবাহন চলাচলেও দেওয়া হয়েছে নিষেধাজ্ঞা। শহরের দক্ষিণ অংশের ১৫ মাইল পর্যন্ত রেকর্ড করা হয়েছে ৩৪ ইঞ্চি পুরু বরফ। মিশিগান থেকে নিউইয়র্কের ৬০ লাখ মানুষকে তুষারঝড়ের সতর্কতা দেওয়া হয়েছে। ১১টি কাউন্টিতে জারি করা হয়েছে জরুরি অবস্থা। আবহাওয়াবিদরা বলছেন, রোববার পর্যন্ত বাফেলোতে ভারী তুষারপাত অব্যাহত থাকবে। বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি