৫ মে ২০২৬

নিউজিল্যান্ডের সরকারি ওয়েবসাইটে নেই ইসরায়েলের মানচিত্র

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
নিউজিল্যান্ডের সরকারি ওয়েবসাইটে নেই ইসরায়েলের মানচিত্র

বিদেশ ডেস্ক: নিউজিল্যান্ডের একটি সরকারি ওয়েবসাইটে সংযুক্ত মানচিত্রে ফিলিস্তিন থাকলেও ছিল না ইসরায়েলের মানচিত্র। এজন্য ওয়েলিংটনে ইসরায়েলের রাষ্ট্রদূতের কাছে ব্যক্তিগতভাবে ক্ষমা চেয়েছেন নিউজিল্যান্ডের অভিবাসন মন্ত্রী। খবর টাইমস অব ইসরায়েলের।

এ সম্পর্কে নিউজিল্যান্ডের অভিবাসনমন্ত্রী ইয়ান লিস গ্যালোওয়ে ইসরায়েলের রাষ্ট্রদূতের উদ্দেশে লেখেন, আমি আপনাকে নিশ্চিত করতে পারি যে, এই বিষয়টি আমাদের সরকারের নীতি প্রতিফলন করে না। মানচিত্রটি ত্রুটিপূর্ণ এবং এতে ইসরায়েলের মানচিত্র থাকা উচিত ছিল।

তিনি আরও লেখেন, আমি এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করছি এবং সমস্যা সমাধানে তাৎক্ষণিক পদক্ষেপ নেয়া হয়েছে।

নিউজিল্যান্ডের ওয়েবসাইটে এমন মানচিত্র দেখে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা শুরু হয়। পরবর্তীতে এই ওয়েব পেজটি সরিয়ে ফেলা হয়। যদিও ইসরায়েলবিহীন মানচিত্রের কিছু স্ক্রিনশট এখনও রয়ে গেছে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি