৫ মে ২০২৬

নিউজিল্যান্ডের মসজিদে হামলাকারীর বিরুদ্ধে ৫০ জনকে হত্যার মামলা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
নিউজিল্যান্ডের মসজিদে হামলাকারীর বিরুদ্ধে ৫০ জনকে হত্যার মামলা

বিদেশ ডেস্ক: নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে হামলাকারী সন্ত্রাসীর বিরুদ্ধে ৫০ জনকে হত্যার অভিযোগে মামলা দায়ের করবে দেশটির পুলিশ। এছাড়া তার বিরুদ্ধে আরও ৩৯ জনকে হত্যা চেষ্টার অভিযোগও দায়ের করা হবে।

দুবাইভিত্তিক গণমাধ্যম খালিজ টাইমস জানিয়েছে, শুক্রবার তাকে কোর্টে নিয়ে যাওয়া হবে। এরই মধ্যে তার বিরুদ্ধে ৫০ জনকে হত্যা এবং ৩৯ জনকে হত্যাচেষ্টার অভিযোগে মামলার প্রস্তুতি নিচ্ছে পুলিশ।

এ সম্পর্কে নিউজিল্যান্ড পুলিশ এক বিবৃতিতে জানায়, অস্ট্রেলিয়ান নাগরিক ব্রেন্টন ট্যারান্টের বিরুদ্ধে ৫০ জন হত্যা এবং ৩৯ জন হত্যাচেষ্টার মামলা দায়েরের প্রস্তুতি নিয়েছি আমরা। এছাড়া অন্য অভিযোগগুলো বিবেচনায় রয়েছে।

গত ১৫ মার্চ শুক্রবার নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুটি মসজিদে জুমার নামাজ আদায় করতে যাওয়া মুসল্লিদের ওপর নির্বিচারে গুলি চালায় ব্রেন্টন। এতে ৫০ জন নিহত হন। নিহতদের মধ্যে পাঁচজন বাংলাদেশি রয়েছেন।

এই হামলার সময় বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা নিউজিল্যান্ডে অবস্থান করছিলেন। সবচেয়ে বেশি হতাহতের ঘটনা যে মসজিদে ঘটেছে সেখানেই নামাজ আদায়ে যাচ্ছিলেন তামিম-মুশফিকরা। অল্পের জন্য তারা রক্ষা পান।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি