৭ মে ২০২৬

নিউ ইয়র্কের পাতাল ট্রেনসহ টাইমস স্কয়ারে বন্দুক বহন নিষিদ্ধ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
নিউ ইয়র্কের পাতাল ট্রেনসহ টাইমস স্কয়ারে বন্দুক বহন নিষিদ্ধ
ইমা এলিস: নিউ ইয়র্ক সিটির পাতাল ট্রেনসহ টাইমস স্কয়ারে বন্দুক বহন নিষিদ্ধ করা হয়েছে। এ দু'স্থানে আগ্নেয়াস্ত্র বহন করা যাবে না বলে রায় দিয়েছেন আদালত। এই রায়কে স্বাগত জানিয়েছেন সিটি মেয়র এরিক এডামস ও রাজ্য গর্ভনর ক্যাথি হোচুল। ৬ অক্টোবর সিরাকুজের ফেডারেল জাজ ঘোষিত এই নিষেধাজ্ঞা রদ করে অস্ত্র নিয়ে যাওয়ার পক্ষে রায় দিয়েছিলেন আদালত। এই রায়ের বিরুদ্ধে নিউ ইয়র্ক স্টেট অ্যাটর্নি জেনারেল লাটিশা জেমস আপিল করেন। এরপর আপিল কোর্ট ১২ অক্টোবর ফেডারেল জাজের রায়কে স্থগিত ঘোষণা করে দেন। এদিকে সিটি মেয়র এরিক এডামসও টাইমস স্কয়ারে অস্ত্র নিয়ে যাওয়া নিষিদ্ধ করে একটি বিলে স্বাক্ষর করেছেন। এরিক এডামস বলেছেন, জননিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে সিটি কাউন্সিল টাইমস স্কয়ার ও সাবওয়েতে বন্দুক বহন নিষিদ্ধ করেছে। এর ফলে এখন থেকে পাবলিক প্লেসসহ টাইমস স্কয়ার, মুভি থিয়েটার ও সাবওয়েতে বন্দুক নিয়ে যাওয়া যাবে না। বিপি।এসএম  
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি