৭ মে ২০২৬

নিউ ইয়র্কের নারী পুলিশ প্রধানের প্রথম টার্গেট সহিংস অপরাধ দমন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
নিউ ইয়র্কের নারী পুলিশ প্রধানের প্রথম টার্গেট সহিংস অপরাধ দমন
নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে সহিংস অপরাধ দমনে কাজ করতে চান প্রথম নারী পুলিশ প্রধান হিসেবে নিয়োগপ্রাপ্ত কিচান্ট সিওয়েল। নিউ ইয়র্কের তৃতীয় কৃষ্ণাঙ্গ নারী পুলিশ প্রধান হিসেবে নিয়োগ পেয়েই তিনি এ ঘোষনা দেন। বর্তমানে নিউ ইয়র্ক সিটির পূর্বাঞ্চলীয় নাসাউ কাউন্টিতে প্রধান তদন্তকারী হিসেবে কর্মরত কিচান্ট সিওয়েল বলেন, আমরা মূলত সহিংস অপরাধে মনোযোগ দিচ্ছি। সহিংস অপরাধ আমাদের প্রথম অগ্রাধিকার। সাবেক পুলিশ কর্মকর্তা ও নবনির্বাচিত মেয়র এরিক অ্যাডামস শহরটির দ্বিতীয় কৃষ্ণাঙ্গ মেয়র। ১ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণের আগেই গুরুত্বপূর্ণ কয়েকটি পদে মনোনীতদের নাম ঘোষণা করেছেন। এরিক অ্যাডামস বলেন, অপরাধের বিরুদ্ধে লড়াইয়ে সিওয়েল একজন পরীক্ষিত যোদ্ধা। নিউ ইয়র্কবাসীদের নিরাপত্তা এবং ন্যায়বিচার নিশ্চিত করার জন্য অভিজ্ঞতা ও মেধা তার রয়েছে। যুক্তরাষ্ট্রের বৃহত্তম শহরটিতে প্রায় ৩৬ হাজার পুলিশ কর্মকর্তা রয়েছেন। ৪৯ বছর বয়সী সিওয়েল এই বাহিনীর নেতৃত্ব দেবেন। করোনাভাইরাস মহামারিতে নিউ ইয়র্কে অপরাধ প্রবণতা বেড়ে যাওয়ায় নিরাপত্তা নিশ্চিত করার কঠিন দায়িত্বও তাকে পালন করতে হবে। স্থানীয় পুলিশ ইউনিয়নের প্রধান প্যাট্রিক লিঞ্চ বলেন, আমরা তাকে স্বাগত জানাচ্ছি। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি