নিউ ইয়র্কের ম্যানহাটনে উঁচু ভবনের ছাদে হেলিকপ্টার বিধ্বস্ত
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: নিউ ইয়র্কের ম্যানহাটনের একটি আকাশচুম্বী ভবন, এক্সএ ইকুইটেবল সেন্টারের ছাদে স্থানীয় সময় সোমবার দুপুর ২টার দিকে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে।
এ দুর্ঘটনায় হেলিকপ্টারটির পাইলট নিহত হয়েছে। বিধ্বস্ত হওয়ার সাথে সাথে ধোঁয়ার কন্দুলি দেখা যায়। নিউ ইয়র্ক অগ্নি নির্বাপক দল দ্রুততার সাথে তা নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়েছে। ঘটনাটি ঘটেছে নিউ ইয়র্ক এর ব্যস্ততম এলাকা রকারফেলার সেন্টার এবং টাইম স্কয়ার এর কাছে। প্রত্যক্ষদর্শীদের অনেকেই বলেছেন, এ দুর্ঘটনা তাদের সেপ্টেম্বর ১১’র সন্ত্রাসী হামলার কথা মনে করিয়ে দিয়েছে।
বিরূপ আবহাওয়া মধ্যে কেন এই হেলিকপ্টারটি উড়ল তা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। নিউ ইয়র্ক শহরের মেয়র বিল ডি ব্লাসিও সাংবাদিকদের বলেছেন, এ মুহূর্তে কোন চলমান হূমকি নেই এবং সন্ত্রাসী কর্মকান্ডের কোন প্রমান পাওয়া যায়নি।
বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
গুলির শব্দে হোয়াইট হাউস অবরুদ্ধ, সরিয়ে নেওয়া হলো সংবাদকর্মীদের
১১ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি