৫ মে ২০২৬

প্রতারণামূলক দলিল বাতিল

নিউ ইয়র্কের দুইটি বাড়ি প্রকৃত মালিকদের কাছে ফেরত দিতে আদালতের নির্দেশ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৩১ পিএম
নিউ ইয়র্কের দুইটি বাড়ি প্রকৃত মালিকদের কাছে ফেরত দিতে আদালতের নির্দেশ

প্রতারণামূলক দলিল বাতিল করেছেন বিচারক

মিনারা হেলেন: ২৮ জানুয়ারি নিউ ইয়র্ক আদালতের এক বিচারক প্রতারণামূলক দলিল (ফ্রড ডিড) বাতিল করার পর দুইটি বাড়ি তাদের প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। এসব বাড়ি ডিড জালিয়াতি চক্রের মাধ্যমে দখল করা হয়েছিল এবং পরে আসামিরা তৃতীয় পক্ষের কাছে সেগুলো বিক্রি করে দেয়। এই জালিয়াতি চক্রে মোট চারজন দোষী সাব্যস্ত হন, যাদের মধ্যে একজন 'জন ডো' আসামিও রয়েছেন, যার প্রকৃত পরিচয় এখনো অজানা।কুইন্সের জেলা অ্যাটর্নি মেলিন্ডা ক্যাটজের দপ্তর সুত্রে এ খবর জানা গেছে।
আসামিদের দোষী সাব্যস্ত হওয়ার পর নিউইয়র্ক স্টেট ক্রিমিনাল প্রোসিডিউর ল’ ৪২০.৪৫ ধারার আওতায় ডিএ অফিস আদালতে আবেদন করে প্রতারণামূলক দলিল বাতিলের উদ্যোগ নেয়। ২০২৩ সালে এই আইন প্রথম প্রয়োগকারী অফিস ছিল কুইন্স ডিএ অফিস, এবং এটি ছিল ডিড জালিয়াতি মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর বাড়ি ফিরিয়ে দেওয়ার ক্ষেত্রে তাদের ১১তম ব্যবহার।
জেলা অ্যাটর্নি ক্যাটজ বলেন,আমরা বসে বসে দেখব না যখন প্রতারকেরা মানুষের বাড়ি কেড়ে নেয়। যারা মানুষের বাড়ি চুরি করে, তাদের বিরুদ্ধে মামলা করা আমাদের কাজের শুধু একটি অংশ আমরা সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ সেই বাড়িগুলো প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দিতে। আমার হাউজিং অ্যান্ড ওয়ার্কার প্রোটেকশন ব্যুরোর নেওয়া এই দৃঢ় আইনি পদক্ষেপ ভুক্তভোগী পরিবারগুলোকে দেওয়ানি আদালতে গিয়ে দীর্ঘ লড়াই করার ঝামেলা থেকে রক্ষা করেছে। এই ডিড জালিয়াতি চক্রে জড়িত চার আসামির বিরুদ্ধে আমরা ইতোমধ্যেই দোষী সাব্যস্ত করতে পেরেছি, এবং এই আদালতের আদেশের মাধ্যমে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো ন্যায্যতা ফিরে পেয়েছে।'
গত বছর ডিএ অফিস চার ব্যক্তি ও তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে গ্র্যান্ড লারসেনি (বৃহৎ চুরি), চোরাই সম্পত্তি দখল, ষড়যন্ত্রসহ বিভিন্ন অভিযোগে মামলা করে। অভিযোগ ছিল, তারা কিউ গার্ডেনস হিলস, কুইন্স ভিলেজ এবং জামাইকা এস্টেটস এলাকার তিনটি বাড়ি প্রকৃত মালিকদের কাছ থেকে চুরি করেছে।
আসামি টোরে গুইস ৭ অক্টোবর দ্বিতীয় ডিগ্রিতে ব্যবসায়িক নথি জাল করার অভিযোগে দোষ স্বীকার করেন। তাকে এক বছরের শর্তসাপেক্ষ অব্যাহতি দেওয়া হয় এবং সংশ্লিষ্ট প্রতারণামূলক ডিড বাতিলে সম্মতি দিতে হয়।
সহ-আসামি অটাম ভ্যালেরি ৮ অক্টোবর তিনটি দ্বিতীয় ডিগ্রির গ্র্যান্ড লারসেনির অভিযোগে দোষ স্বীকার করেন। ৫ নভেম্বর তাকে পাঁচ বছরের প্রবেশন দেওয়া হয় এবং তার রিয়েল এস্টেট লাইসেন্স জমা দিতে ও চুরি করা সম্পত্তির ডিড বাতিলে সম্মতি দিতে হয়।
আরেক সহ-আসামি লরেন্স রে ১৬ অক্টোবর প্রথম ডিগ্রির প্রতারণার ষড়যন্ত্রের অভিযোগে দোষ স্বীকার করেন। ২০ নভেম্বর তাকে পাঁচ বছরের প্রবেশন ও ৪০৩,৮২৯.২২ ডলার বাজেয়াপ্ত করার আদেশ দেওয়া হয়। তাকেও চুরি করা সম্পত্তির ডিড বাতিলে সম্মতি দিতে হয়।
চতুর্থ আসামি 'জন ডো, যিনি একাধিক ছদ্মনাম ব্যবহার করেছেন এবং যার পরিচয় যাচাই করা যায়নি, প্রথম ডিগ্রির গ্র্যান্ড লারসেনি ও দুটি দ্বিতীয় ডিগ্রির গ্র্যান্ড লারসেনির অভিযোগে দোষ স্বীকার করেন। তাকে প্রথম ডিগ্রির অভিযোগে সাড়ে চার থেকে নয় বছর এবং দ্বিতীয় ডিগ্রির অভিযোগে চার থেকে আট বছরের কারাদণ্ড দেওয়া হয়, যা একসঙ্গে চলবে। এছাড়া টেনেসির বাসিন্দা কার্ল অ্যাভিঙ্গারের পরিচয় চুরির দায়ে তাকে আরও সাড়ে তিন থেকে সাত বছরের সমান্তরাল সাজা দেওয়া হয়।
আসামিদের সঙ্গে সংশ্লিষ্ট তিনটি প্রতিষ্ঠানও এই জালিয়াতি চক্রে দোষ স্বীকার করেছে।
ডো ও ভ্যালেরির দোষ স্বীকারের সময় সুপ্রিম কোর্টের বিচারপতি লেই চেং তিনটি সম্পত্তির একটির প্রতারণামূলক ডিড বাতিলের আদেশ দেন। বাকি দুইটি সম্পত্তি ইতোমধ্যেই তৃতীয় পক্ষের কাছে হস্তান্তর হওয়ায় নিউইয়র্ক স্টেট ক্রিমিনাল প্রোসিডিউর ল’ ৪২০.৪৫ ধারা প্রয়োগ করতে হয়।
২০২০ সালে প্রতিষ্ঠার পর থেকে ডিএ অফিসের হাউজিং অ্যান্ড ওয়ার্কার প্রোটেকশন ব্যুরো মোট ২৩টি বাড়ি প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দিয়েছে, যার মধ্যে ১১টি এই নতুন রাজ্য আইনের মাধ্যমে।
সহকারী জেলা অ্যাটর্নি র‍্যাচেল স্টেইন মামলাটি পরিচালনা করেন, তার তত্ত্বাবধানে ছিলেন ব্যুরো প্রধান উইলিয়াম জর্জেনসন এবং সিনিয়র ডেপুটি ব্যুরো প্রধান ক্রিস্টিনা হ্যানফি। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট জেলা অ্যাটর্নি (ইনভেস্টিগেশন) জোসেফ টি. কনলি তৃতীয়।

(*এই প্রতিবেদনটি বাংলা প্রেসের তৈরি। অনুমতি ছাড়া আমাদের বিষয়বস্তু, ছবি বা সম্প্রচার অন্য কোনো সংবাদমাধ্যমে পুনঃপ্রকাশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ)।

বিপি/এসএম

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি