নিউ ইয়র্কে ভোট দিল মৃত ব্যক্তি!
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রে ৫০টি অঙ্গরাজ্যে ভোটগ্রহণ চলছে। ভিন্ন ভিন্ন টাইমজোনে ভোট শুরু হয় একেক অঙ্গরাজ্যে একেক সময়ে। দেশটির ভারমন্ট অঙ্গরাজ্যে স্থানীয় সময় মঙ্গলবার ভোর ৫টার দিকে (বাংলাদেশ সময় বিকাল ৪টা) ভোটগ্রহণ শুরু হয়। আট বছর আগে মারা যাওয়া ব্যক্তির নামে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির নির্বাচন কর্তৃপক্ষের কাছে ব্যালট পাঠানো হয়েছে। ইতোমধ্যে মেইলে মৃত মানুষের ভোটও পেয়েছে নিউ ইয়র্ক সিটির ইলেকশন বোর্ড। স্থানীয় একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
নিউ ইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, স্টাটেন দ্বীপে বসবাসকারী নিবন্ধিত ডেমোক্র্যাট ফ্রান্সিস রেকসোর নামে ওই ব্যালট পাঠানো হয়েছে। তিনি ২০১২ সালে মারা গেছেন।
অথচ রেকশ মারা গেছেন ২০১২ সালে। ১৯১৫ সালে তিনি জন্মগ্রহণ করেছিলেন। তিনি একজন রেজিস্টার্ড ডেমোক্র্যাট বলে জানা গেছে। ৬ অক্টোবর মেইলের মাধ্যমে রেকশের ভোট আসে। ৮ অক্টোবর সেই ভোট বৈধ হিসেবে নিবন্ধনও করে ইলেকশন বোর্ড।
একইভাবে আরেকটি ভোট গ্রহণ করেছে নিউ ইয়র্ক সিটির ইলেকশন বোর্ড। গেরট্রুড নিজারে নামের ওই ভোটার মারা গেছেন ৪ জুলাই ২০১৬ সালে। ইলেকশন বোর্ডের রেকর্ড অনুসারে, ৯ অক্টোবর ভোট দিয়েছেন গেরট্রুড এবং সেই ভোট বৈধ বলে গৃহীত হয়েছে ২৫ অক্টোবর।
মৃত মানুষের ভোট দেওয়ার ঘটনায় নড়েচড়ে বসেছে ইলেকশন বোর্ড। তদন্তের জন্য এসব ভোটারের সব তথ্য পুলিশ ও স্থানীয় কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।
উল্লেখ, এর আগেও নির্বাচনে মৃত মানুষের নামে ভোট পড়ার ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। ভোট দেওয়ার সময় ভুলবশত আগে পড়ে মৃত ভোটারের ঘরে স্বাক্ষর দিতে গিয়ে এমনটা ঘটে থাকে বলে কর্তৃপক্ষ দাবি করে।
আনুষ্ঠানিক ভোটগ্রহণ শুরু হলেও প্রায় ১০ কোটি মানুষ আগাম ভোট দিয়েছেন। এটি ২০১৬ সালের নির্বাচনে আগাম ভোট থেকে ৭০ শতাংশ বেশি। আর এর মধ্যে ৬০ লাখেরও মতো ভোট মেইলে এসেছে। আগেরবারের চেয়ে এবারে মেইলে আসা ভোটের সংখ্যা দ্বিগুণ।
বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
গুলির শব্দে হোয়াইট হাউস অবরুদ্ধ, সরিয়ে নেওয়া হলো সংবাদকর্মীদের
১ দিন আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি