৭ মে ২০২৬

নিউ ইয়র্কে ভাসমান অভিবাসীদের জন্য চালু হচ্ছে অস্থায়ী আশ্রয়কেন্দ্র

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
নিউ ইয়র্কে ভাসমান অভিবাসীদের জন্য চালু হচ্ছে অস্থায়ী আশ্রয়কেন্দ্র
মিনারা হেলেন: যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য থেকে জোর করে নিউ ইয়র্কে পাঠানো ভাসমান অভিবাসীদের জন্য আপাতত থাকার বন্দোবস্ত করছে সিটি কর্তৃপক্ষ। বিশেষ করে টেক্সাসসহ অন্য অঙ্গরাজ্য থেকে নিউ ইয়র্কে আসা অভিবাসন প্রত্যাশীদের জন্য একটি অস্থায়ী আশ্রয়কেন্দ্র চালু করেছে নিউ ইয়র্ক সিটি। র‍্যান্ডালস আইল্যান্ডের এই আশ্রয়কেন্দ্রে সাময়িকভাবে ৫০০ জন পুরুষ থাকতে পারবেন। নিউ ইয়র্ক সিটি কর্তৃপক্ষ জানিয়েছে, ইতোমধ্যে অভিবাসন প্রত্যাশীদের একটি দল কেন্দ্রে এসে পৌঁছেছে। আশ্রয়কেন্দ্রটিতে খাট, লন্ড্রির সুবিধা, ডাইনিং হল ও আন্তর্জাতিক টেলিফোনের সুবিধা রয়েছে। নিউ ইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডাম জানান, যুক্তরাষ্ট্র সব সময় অসহায় মানুষদের স্বাগত জানায়। বিশেষ করে যারা অনিষ্ট থেকে বাঁচতে এ দেশে আশ্রয় চায়। আর নিউইয়র্ক সংকটের সময় মানবিক সহায়তা প্রদানের রোল মডেল। সম্প্রতি যুক্তরাষ্ট্রে অভিবাসন প্রত্যাশীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত কয়েক মাসে মেক্সিকো সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করা এসব অভিবাসন প্রত্যাশীর অধিকাংশই ভেনিজুয়েলা থেকে এসেছেন। এর আগে সেপ্টেম্বরের মাঝামাঝি রিপাবলিকান শাসিত টেক্সাস অঙ্গরাজ্য থেকে বাসে করে অভিবাসন প্রত্যাশীদের নিউইয়র্কে পাঠানো হয়। এ ছাড়া আরও কয়েকটি অঞ্চল থেকে অভিবাসনপ্রত্যাশীদের পাঠানো হচ্ছে। বাইডেন প্রশাসনকে বেকায়দায় ফেলতেই এমন পদক্ষেপ নেওয়া বলে ধারণা করা হচ্ছে। যদিও এভাবে তাদের পাঠানোকে অমানবিক বলছে মানবাধিকার কর্মীরা। উল্লেখ্য, আগামী ৮ নভেম্বর যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে গুরুত্বপূর্ণ মধ্যবর্তী নির্বাচন। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি