৬ মে ২০২৬

নিউ ইয়র্কে রেস্তোরাঁয় নতুন বিধিনিষেধ শুরু হচ্ছে কাল

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
নিউ ইয়র্কে রেস্তোরাঁয় নতুন বিধিনিষেধ শুরু হচ্ছে কাল
নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যু আবারও বৃদ্ধি পাওয়ায় কাল থেকে রেস্তোরাঁ, পানশালা ও ব্যামাগার ব্যবহারে নতুন নিয়ম চালু হচ্ছে। রাজ্য গভর্নর অ্যান্ড্রু কুমো ঘোষিত এ বিধিনিষেধ ১৩ নভেম্বর থেকে কার্যকরের নির্দেশ দিয়েছেন। গভর্নর অ্যান্ড্রু কুমো গত ১০ নভেম্বর এক সংবাদ সম্মেলনে বলেছেন, ১৩ নভেম্বর থেকে রাজ্যের রেস্তোরাঁ, পানশালা ও ব্যামাগার রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে। নিউ ইয়র্ক সিটিতে রেস্তোরাঁর বাইরে রাত ১১টা এবং ভেতরে বসে খাবার ব্যবস্থা রাত ১২টার মধ্যে বন্ধ করতে হবে। তবে খাবার ডেলিভারির ক্ষেত্রে কোনো বিধি-নিষেধ জারি করা হয়নি। রাত ১০টার পরও খাবার ডেলিভারি করা যাবে। গভর্নর বলেন, নিউইয়র্কে নতুন করে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় হাসপাতালে রোগী ভর্তির সংখ্যাও বেড়েছে। যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় ১ লাখ ৩৬ হাজারের বেশি মানুষ করোনায় সংক্রমিত হয়েছেন। আর মৃত্যু হয়েছে ১ হাজার ৪০০ জনের। গত আগস্টের পর যুক্তরাষ্ট্রে করোনা সংক্রমণে দৈনিক মৃত্যুর সর্বোচ্চ রেকর্ডও এটি। সংক্রমণের দিক দিয়েও ১০ নভেম্বর নতুন রেকর্ড হয়েছে যুক্তরাষ্ট্রে। এদিকে করোনা মহামারিতে আশার আলো দেখিয়েছে মার্কিন ফার্মাসিউটিক্যাল কোম্পানি ফাইজারের তৈরি ভ্যাকসিন। নিজেদের তৈরি ভ্যাকসিনের ৯০ শতাংশ কার্যকারিতা দাবি করেছে ফাইজার ও বায়োএনটেক। ছয়টি দেশের ৪৩ হাজার ৫০০ জন মানুষের শরীরে এই ভ্যাকসিনের পরীক্ষা চালিয়েছে ফাইজার। এ প্রতিষ্ঠানটির বিশেষজ্ঞরা বলছেন, তাঁদের তৈরি ভ্যাকসিনে হয়তো মহামারির সমাপ্তি ঘটবে। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি