নিউ ইয়র্কে পর্যটকবাহী বাস উল্টে খাদে, নিহত ৫
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে পর্যটকবাহী বাস উল্টে পাঁচজন নিহত হয়েছেন। এতে অনেকে আহত হন । শুক্রবার (২২ আগস্ট) নিউ ইয়র্ক রাজ্যের শহরের বাফেলো থেকে ২৫ মাইল পূর্বে পেমব্রোকের মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
কর্তৃপক্ষ জানায়, ওই বাস ৫৪ জন যাত্রী নিয়ে নায়াগ্রা জলপ্রপাত থেকে নিউ ইয়র্ক সিটির উদ্দেশে যাচ্ছিল। পথে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে রাস্তার পাশে খাদে পড়ে। এতে বহু যাত্রী ভেতরে আটকা পড়ে, আবার কেউ বাইরে ছিটকে যায়। পরে তাদের উদ্ধার করা হয়।
নিউ ইয়র্ক পুলিশ জানায়, বেপরোয়া গতিতে ছুটছিল বাসটি। এক পর্যায়ে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি উল্টে যায়। খবর পেয়ে আটটি হেলিকপ্টার নিয়ে উদ্ধার অভিযান চালায় জরুরি বিভাগ। আহতদের মধ্যে বেশ কয়েকজন হাসপাতালে চিকিৎসাধীন। দুর্ঘটনাকবলিত বাসটির যাত্রীরা ভারত, চীন ও ফিলিপাইনের নাগরিক ছিলেন।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।] বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
গুলির শব্দে হোয়াইট হাউস অবরুদ্ধ, সরিয়ে নেওয়া হলো সংবাদকর্মীদের
১ দিন আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি